তারকাদের গ্ল্যামার যেমন সকলের নজর কাড়ে ঠিক তেমনই সমালোচনা করতেও পিছপা হন না নিন্দুকেরা। ওয়ারড্রব ম্যালফাংশন হোক বা ব্যক্তিগতজীবনের পর্দা ফাঁস, চোখের পলকে সেলেবরা হয়ে ওঠেন বিনোদনের চর্চিত টপিক। এই মুহূর্তে পেজ ৩-এর হট কেক বলি ডিভা খুশি কাপুর। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল যা ঘিরে চর্চা একেবারে তুঙ্গে।
উজ্জ্বল হলুদ মিনি ড্রেসে গাড়ির ভিতর পাপারাজ্জিদের লেন্সবন্দি খুশি। ডিপ নেকলাইনের ড্রেসে প্রায় উন্মুক্ত স্তনযুগল। বোল্ড লুকে ধরা দিতেই খুশির শারীরিক গঠন নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য নেটনাগরিকদের। খুশিকে খোঁচা মেরে নেটিজেনদের একাংশের মত, ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছেন।
বেশ কিছু সাক্ষাৎকারে কসমেটিক সার্জারি নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনেত্রীর মতে, এই ধরনের বিষয় নিয়ে সমাজের ট্যাবু ভাঙা উচিত আর সেই জন্যই প্রকাশ্যে কথা বলাটাও জরুরি।
প্যাপেদের ইনস্টা অ্যাকাউন্টে ভিডিও ভাইরাল হতেই স্তন সার্জারি নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। খবরের শিরোনামে থাকলেও ট্রোল নিয়ে একেবারে স্পিকটি নট অভিনেত্রী। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে নাকের সার্জারি এবং লিপ ফিলারের কথা স্বীকার করেছেন।
ব্রেস্ট সার্জারি নিয়ে চর্চায় ইতি টানেন কিনা সেটা তো সময় বলবে। দীর্ঘদিন ধরেই প্লাস্টিক সার্জারি ও কসমেটিক এনহ্যান্সমেন্ট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রীদেবী কন্যা। লেটেস্ট ভিডিও সেই আলোচনা যে আরও একটু উসকে দিল সে কথা বলাইবাহুল্য।
এক নেটনাগরিক লিখছেন, 'সিলিকন, ইমপ্ল্যান্ট'। অপর এক ব্যক্তির প্রশ্ন, 'স্তন সার্জারি করিয়েছেন?' নেটপাড়ার এক সদস্য তো আবার আত্মবিশ্বাসের সঙ্গে লিখেছেন, 'সার্জারি করে ফেলেছে।' প্রসঙ্গত, বেশ কিছু সাক্ষাৎকারে কসমেটিক সার্জারি নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশেষ করে নোজ জব ও লিপ ফিলার নিয়ে একেবারে খুল্লামখুল্লা খুশি।
অভিনেত্রীর মতে, এই ধরনের বিষয় নিয়ে সমাজের ট্যাবু ভাঙা উচিত আর সেই জন্যই প্রকাশ্যে কথা বলাটাও জরুরি। একদিকে যখন ট্রোলের শিকার তখন অন্যদিকে প্রশংসাও কুড়িয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার আয়শা রাওয়ের পোশাকে ব়্যাম্প মাতিয়েছেন খুশি। সবুজ লেহেঙ্গায় গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন বলি ডিভা।
