shono
Advertisement
Kriti Sanon

'ককটেল ২' মুক্তির পরই কৃতীর প্রেমে ইতি? কবীরের বাহুলগ্না অন্য নারী! ভাইরাল ছবি

ভেরনিকা নাকি অ্যালি? 'ককটেল ২' মুক্তির পর দীপিকার সঙ্গে তুলনায় জর্জরিত কৃতী শ্যানন। এর মাঝেই ব্যক্তিগতজীবনে ঝড়! চর্চিত প্রেমিক কবীরের সঙ্গে সম্পর্কে ইতি?
Published By: Kasturi KunduPosted: 01:59 PM Jun 28, 2026Updated: 01:59 PM Jun 28, 2026

'ককটেল ২'-এ 'অ্যালি'র চরিত্রে অভিনয়ের সুবাদে এই মুহূর্তে চর্চায় রয়েছেন বলি ডিভা কৃতী শ্যানন। পর্দায় ককটেল জমলেও প্রেমের ককটেলের স্বাদ ফিকে হয়ে যাচ্ছে? ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে কৃতীর প্রেমচর্চাটা বেশ অনেকদিনের। বহুবার যুগলের উপস্থিতিতে স্ফুলিঙ্গের মতো ছড়িয়েছ সম্পর্কের গুঞ্জন। যদিও এখনও সম্পর্কে সিলমোহর দেননি কৃতী বা কবীর কেউই। তবে তাঁদের সম্পর্কের কানাঘুষো বারবার উঠে আসে পেজ থ্রির শিরোনামে। কিন্তু, আনুষ্ঠানিকভাবে প্রেম ঘোষণার আগেই আলগা হল কৃতী-কবীরের সম্পর্ক? জোর জল্পনা নেটভুবনে।

Advertisement

নেপথ্যে, সমাজমাধ্যমে কবীরের বাহুলগ্না এক অন্য নারী। সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল সোশাল মিডিয়ায়। এরপরই চর্চিত প্রেমিকযুগলের প্রেম ভাঙার জল্পনা। নেটিজেনদের প্রাথমিক অনুমান, চুপিসারে সম্পর্কের বন্ধন আলগা হয়েছে। প্রথমে ছবিটি 'রেডিট'-এ প্রকাশিত হয় এবং পরে তা বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে। তখুনি কৃতী ও কবীরের প্রেম ভাঙার জল্পনা আরও জোরাল হয়।

কৃতী-কবীর

'ককটেল ২' মুক্তির পরই সম্পর্কে ভাঙন? চর্চার মাঝে কবীরের ঘনিষ্ঠ এক সূত্র এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, ভাইরাল হওয়া ছবিটি সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ওই সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 'সোশাল মিডিয়ায় যে ছবিটি ছড়িয়ে পড়েছে সেটিকে সম্পূর্ণ অন্য দৃষ্টিকোণ থেকে দেখানো হচ্ছে। ছবিতে উপস্থিত তরুণী কবীরের পারিবারিক বন্ধু। নিজের বোনের মতোই স্নেহ করেন। মানুষ কত দ্রুত কোনও তথ্য যাচাই না করেই ভুল ধারণা তৈরি করে। সেগুলো এমনভাবে ছড়িয়ে পড়ে যা সত্যিই দুর্ভাগ্যজনক।'

Kriti Sanon's boyfriend Kabir with another girl? Did they break Up?
by u/dontsharegossip in BollyBlindsNGossip

প্রেমে ভাঙন?

বিগত এক বছরেএকাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে কৃতী ও কবীরকে। কৃতীর জন্মদিন উপলক্ষে গ্রিসে ছুটিও কাটাতে গিয়েছিলেন। এছাড়া কৃতীর বোন নূপুর শ্যাননের ঘরোয়া বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন কবীর। নৈশভোজ, পারিবারিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানেও লেন্সবন্দি হন যুগলে। যা তাঁদের প্রেমের জল্পনাকে আরও উসকে দেয় বই কী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement