লন্ডনে ছুটির মেজাজে বলি অভিনেত্রী কৃতী স্যানন (Kriti Sanon)। তবে একা নন সঙ্গে রয়েছেন প্রেমিক কবীর বাহিয়াও। কৃতী আর কবীরের প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে। এর আগে বোন নূপুরের বিয়েতেও একসঙ্গে দেখা গিয়েছিল কবীর ও কৃতীকে। এবার ভাইরাল নেটপাড়ায় তাঁদের লন্ডন ট্যুরের ছবি।
যদিও কবীর ও কৃতী কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু ক্রমেই তাঁদের বারবার লেন্সবন্দি হওয়ার মতো ঘটনা তাঁদের সম্পর্ক নিয়ে নানা চর্চা উসকে দিচ্ছে। কবীরের সঙ্গে বোনের বিয়েতে উদয়পুরে যাওয়ার আগেও এর অন্যথা হয়নি। গত কয়েকমাস ধরে এই গুঞ্জনও শোনা যাচ্ছে, যে খুব শিগগিরি লন্ডনের ব্যবসায়ী কবীরের সঙ্গে নাকি বিয়ের পিঁড়িতে বসবেন কৃতী। তার আগে প্রাক মধুচন্দ্রিমা সারছেন তাঁরা লন্ডনের বুকে।
সোশাল মিডিয়ায় ভাইরাল কৃতী-কবীরের ছবি।
দু'জনকে দেখা যায় একসঙ্গে হাত ধরে লন্ডনের রাস্তায় হাঁটতে। কৃতী পরেছেন , বাদামি রঙের হাইনেক টিশার্ট, ডেনিম ব্লু জিনস ও পিচ পিঙ্ক রঙের জ্যাকেট। অন্যদিকে কবীর পরেছেন নেভি ব্লু রঙের জিনস ও জ্যাকেট।
কৃতী আর কবীরের প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে। এর আগে বোন নূপুরের বিয়েতেও একসঙ্গে দেখা গিয়েছিল কবীর ও কৃতীকে। এবার ভাইরাল নেটপাড়ায় তাঁদের লন্ডন ট্যুরের ছবি।
বলে রাখা ভালো কৃতী ও কবীরের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে গ্রিসে কৃতীর জন্মদিনের ছবি ভাইরাল হওয়ার পর। এরপর একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। বলে রাখা ভালো, কৃতী ও কবীরের এই ভিডিও সাম্প্রতিককালের নাকি তা পুরনো তা বোঝার চেস্টাও করছেন নেটিজেনরা। যদিও এই মুহূর্তে কৃতী সেখানেই রয়েছেন। তবে অনেকেই তাঁর হেয়ারস্টাইল দেখেই মেলানোর চেষ্টা করছেন ভাইরাল এই ভিডিও ঠিক কবেকার।
