৯ কোটি চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে জেলমুক্তি ঘটেছে বলিউড অভিনেতা রাজপাল যাদবের। তিহাড় জেল থেকে বাড়ি ফিরেই অভিনেতা যোগ দিয়েছিলেন ভাইঝির বিয়েতে। চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিল দিয়েছে হাইকোর্ট। এসবের মাঝেই এবার রাজপালের ৯ কোটির চেক বাউন্স মামলায় নাম জড়াল অমিতাভ বচ্চনের। রাজপালের এই ঘটনার সঙ্গে কীভাবে জড়িয়ে বলিউডের 'শাহেনশা'? মুখ খুললেন আইনজীবী।
এই মামলায় রাজপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা ব্যবসায়ী মাধবগোপাল আগরওয়ালের আইনজীবী ভাস্কর উপাধ্যায় মুখ খোলেন। তিনি বলেন, প্রথমে এই ছবির বকেয়া টাকা মেটানো নিয়ে যতই জটিলতা থাকুক না কেন তা কাঠগড়ায় উঠত না। এই ঘটনা ২০১২ সালেই অন্যদিকে মোড় নেয়। ওই সময়ে রাজপালের' আতা পাতা লাপতা' ছবির মিউজিক লঞ্চের একটি অনুষ্ঠান ছিল। ছবির ওই প্রচারমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। ছিলেন ব্যবসায়ী মাধবগোপাল আগরওয়ালও। সেখানেই তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি তোলার ইচ্ছাপ্রকাশ করেন। যার সঙ্গে একেবারেই সহমত হন না রাজপালের টিমের সদস্যরা। এক্ষেত্রে উপস্থিতির জন্য বচ্চন কোনও আর্থিক সুবিধা নেননি বলে মাধবগোপালকে কোনওরকম মঞ্চ ভাগ করার সুযোগ দিতে অস্বীকার করেন। এরপরই তেলেবেগুনে জ্বলে ওঠে ওই ব্যবসায়ী। সোজা এরপর আইনি পদক্ষেপ নেন তিনি।
এই মামলায় রাজপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা ব্যবসায়ী মাধবগোপাল আগরওয়ালের আইনজীবী ভাস্কর উপাধ্যায় মুখ খোলেন। তিনি বলেন, প্রথমে এই ছবির বকেয়া টাকা মেটানো নিয়ে যতই জটিলতা থাকুক না কেন তা কাঠগড়ায় উঠত না। এই ঘটনা ২০১২ সালেই অন্যদিকে মোড় নেয়।
২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য মুরালি প্রজেক্ট নামে দিল্লির এক সংস্থার থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন অভিনেতা। সেই ছবির বক্স অফিসে ভরাডুবি হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি তিনি। ফলত, মামলা গড়ায় আদালত অবধি। এদিকে কয়েকবার সুযোগ দেওয়া সত্ত্বেও বকেয়া না মেটাতে পারায় গত ৫ ফেব্রুয়ারি দিল্লি উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছেন রাজপাল যাদব। আগামী মার্চে আবারও সংশ্লিষ্ট মামলার শুনানি রয়েছে বলে জানা গেল বলিউড মাধ্যম সূত্রে।
