shono
Advertisement

হৃতিকের ‘কৃষ’ ছবির কায়দায় ছাদ থেকে ঝাঁপ, গুরুতর আহত হয়ে হাসপাতালে স্কুলপড়ুয়া

কানপুরের একটি স্কুলে ঘটেছে এই ঘটনা।
Posted: 03:23 PM Jul 24, 2023Updated: 03:23 PM Jul 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই বাস্তবে নানা কাণ্ড করে থাকেন। বিশেষ করে বাচ্চারা তো এর দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। কখনও শক্তিমান, কখনও সুপারম্যান বা স্পাইডারম্যান হয়ে ঝাঁপাঝাঁপি করে থাকে। তবে এবার হৃতিকের কৃষ ছবির কায়দায় স্টান্ট দেখাতে গিয়ে গুরুতর আহত হল কানপুরের এক ৮ বছরের স্কুল পড়ুয়া। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কানপুরের একটি স্কুলের দোতলার ছাদ থেকে কৃষ সেজে ঝাঁপ দিয়েছে বাচ্চাটি। তবে প্রাণ রক্ষা পেলেও গুরুতর আহত হয়ে আপাতত বাচ্চাটি হাসপাতালে ভরতি।

Advertisement

[আরও পড়ুন: বোল্ড অবতারে নেটপাড়া কাঁপাচ্ছেন ‘হবু মা’ শুভশ্রী, এবার নিন্দুকদের ‘সাবধান’ করলেন]

এই স্কুলের প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এমনিতেই এই পড়ুয়া খুবই ডানপিটে। আমরা জেনেছি, বাচ্চাটি তার মায়ের কাছে বহুদিন ধরেই কৃষ হওয়ার জন্য় বায়না করত। তবে হঠাৎ করে স্কুলের ছাদ থেকে লাফ দেবে। তা বুঝতে পারেনি।

খবর অনুযায়ী, আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে পড়ুয়াকে। তার হাত ও পায়ে গুরুতর চোট রয়েছে। স্কুলের অন্যান্য পড়ুয়ারা এই ঘটনায় যাতে প্রভাবিত না হয়, তার দিকে নজর রাখা হচ্ছে।

[আরও পড়ুন: ‘ক্ষমতায় এসে সনাতন হিন্দুদের জন্য বহু কাজ করেছেন’, মোদির প্রশংসা ‘সীতা’ দীপিকার মুখে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement