shono
Advertisement
Lalit Modi

সুস্মিতাকে ভুলে লাস্যময়ীর কাঁধে মাথা! শ্যাম্পেন হাতে গ্রিসে পার্টি ললিত মোদির, ভাইরাল ভিডিও

গ্রিসে একসঙ্গে সময় কাটাচ্ছেন ললিত মোদি ও কনিকা কাপুর!
Published By: Kasturi KunduPosted: 04:58 PM Aug 01, 2026Updated: 05:52 PM Aug 01, 2026

সাল ২০২২, সপ্তাহের এক ব্যস্ততম দিনে সোশাল মিডিয়ায় চোখ রাখতেই সকলের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা! কারণ মালদ্বীপ থেকে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় ললিত মোদি (Lalit Modi) আর বঙ্গতনয়া সুস্মিতা সেন! আইপিএলের ক্রেজকে ছাপিয়ে গিয়েছিল ললিত মোদি-সুস্মিতা সেনের অন্তরঙ্গ মুহূর্ত। ছবি ভাইরাল হতেই তোলপাড় নেটভুবন। চার বছর পর ফের চর্চায় আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি। তবে এবার সঙ্গীবদল, বঙ্গললনা সুস্মিতাকে ভুলে এবার সঙ্গীতশিল্পী কনিকা কাপুরে মন মজল ললিতের?

Advertisement

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ঘিরে শুরু নতুন তরজা। গ্রিসে একসঙ্গে সময় কাটাচ্ছেন ললিত মোদি ও কনিকা কাপুর! সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেই সেই মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ললিত। কনিকার কাঁধে মাথা রেখে ক্যামেরাবন্দি আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান! অতঃপরই চর্চার কেন্দ্রে ললিত মোদি-কনিকা কাপুর।

গ্রিসে কনিকার সঙ্গে পার্টি ললিত মোদির। তারপর...?

তবে এই ছবির নেপথ্যে রয়েছে আরও এক কাহিনি। গ্রিসে পার্টি মুডে ললিত মোদি। শুধু কনিকাই নয়, সেখান রয়েছেন আরও অনেকেই। রঙিন মুহূর্তের কোলাজ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'জুলাই...ওয়াজ আ পার্টি', যার বাংলা তর্জমা করলে হয়, জুলাই মাসে একটা দারুণ পার্টি করলাম। গ্রিসের মিঠে রোদ গায়ে মেখে শ্যাম্পেন হাতে জীবন উপভোগ করছেন ললিত মোদি, তা বললে অত্যুক্তি হবে না।

এক্স হ্যান্ডলের একটি অ্যাকাউন্ট থেকেও শেয়ার হয়েছে ললিত-কনিকার ছবি-ভিডিও। সেখানেও দেখা যাচ্ছে গ্রীসের একটি বিচে জমিয়ে পার্টি করছেন তাঁরা। যেখানে রয়েছেন গায়িকা কনিকা কাপুর থেকে পার্টির উদ্যোক্তা লরেন শর্ট-সহ আরও অনেকে। মিউজিকের তালে নাচার সময় আচমকা লরেনের ঠোঁটে ঠোঁট ললিতের। সমাজমাধ্যমে দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্ত। 

কেউ তাঁর বিলাসবহুল জীবনযাপন নিয়ে মন্তব্য করছেন তো কেউ আবার আইনি লড়াই ও ব্যবসায়িক সাফল্য নিয়েও আলোচনা করছেন। এক নেটিজেনের মন্তব্য, 'ললিত মোদির পরিবারের ইতিহাস দেখুন। তিনি প্রজন্মের পর প্রজন্মের ধনসম্পদের উত্তরাধিকারী। তাই তাঁর কখনও অর্থকষ্ট হবে না।'

অপর এক নেটবাসী ললিত মোদির প্রশংসা করে লেখেন, 'হাজার হাজার ক্রিকেটারের জীবন বদলে দিয়েছেন ললিত মোদি। আইপিএলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষও উপার্জনের সুযোগ পেয়েছেন। তিনি এক অসাধারণ সফল ব্যক্তিত্ব।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement