shono
Advertisement
Salman Khan

পাতে বিরিয়ানি, মাথায় একের পর এক ইনজেকশন! কীসের মাশুল গুনেছেন সলমন?

মাথায় সূঁচ ফোটানোর যন্ত্রণা মুখ বুঝে সহ্য করেছেন সলমন। কেন নির্বিকার ভাইজান?
Published By: Kasturi KunduPosted: 04:10 PM Jul 31, 2026Updated: 05:26 PM Jul 31, 2026

সাম্প্রতিক সময়ে বারবার নানা কারণে চর্চার কেন্দ্রে সুপারস্টার সলমন খান। কখনও তাঁর অসুস্থতা নিয়ে ভক্তদের উদ্বেগ তো কখনও সিনেমা সংক্রান্ত খবর। অসমের বানভাসি বন্যায় সলমন নাকি 'ত্রাতা'র ভূমিকায় সলমন! সবমিলিয়ে যে কোনও কারণেই বছরভর ভাইজানকে নিয়ে মানুষের একটা আগ্রহ থেকেই যায়। এবার সেই আগ্রহকে আরও একটু উসকে দিলেন প্রযোজক শৈলেন্দ্র সিং।

Advertisement

সাম্প্রতিক অতীতে সলমনের সঙ্গে সাক্ষাতের এক অনন্য স্মৃতি ভাগ করেছেন। যা শুনলে আপনি চমকে যাবেন। কারণ তারকা হওয়ার মাশুল গুনতে গিয়ে বিরিয়ানি খেতে খেতেই মাথায় সূঁচ ফোটাতে হয়েছিল সলমনকে! শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। আজ থেকে প্রায় বেশ কিছু বছর আগের ঘটনা। সেসময় নিয়মিত সলমনের গ্যালাক্সিতে আসা-যাওয়ার মধ্যেই থাকতেন শৈলেন্দ্র। বিশেষ করে সোমবার রাতে তো আড্ডা বসবেই। সেরকমই এক সোমরাতে সলমনের (Salman Khan) বাড়িতে গিয়ে একেবারে হকচকিয়ে যান শৈলেন্দ্র।

ভাইজানের অদ্ভুত অভ্যাস

সেই অভিজ্ঞতাই ভাগ করে প্রযোজক জানান, সলমনের একটা অদ্ভুত অভ্যাস ছিল। আয়নার সামনে বসে খেতেন। সামনে যদি কেউ থাকত তাঁর দিকে কখনই তাকাতেন না। আয়নার প্রতিফলনের মাধ্যমেই কথোপকথন চলত। ভাইজানের এই অভ্যাস প্রসঙ্গে শৈলেন্দ্রর সংযোজন, "আমি সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে একটি মিটিংয়ের জন্য গিয়েছিলাম। তখন প্রতি সোমবার রাতেই আমাদের আড্ডা হতো। সলমন ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল আর আয়নায় নিজেকে দেখছিল। আয়নার সামনে বসে খেতে ভালোবাসে। রান্নাঘরের ছোট টেবিলের সামনে একটি আয়না রাখা আছে। এর ফলে ওঁর পাশে বসে থাকলেও আসলে আয়নার মাধ্যমেই কথা বলতে হয়।"

সলমন খান

এতক্ষণ পর্যন্ত তো সব ঠিকঠিকই ছিল। পরের মুহূর্তে যে ঘটনা চাক্ষুস করেছিলেন আজও মনে পড়লে কেঁপে ওঠেন। স্মৃতির সরণিতে হেঁটে তিনি বলেন, "সলমন মনের সুখে বিরিয়ানি খাচ্ছিল। হঠাৎ একজন এসে হাজির। হাতে গ্লাভস পর সূঁচ বের করল। আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এরপর দেখি ওঁর মাথায় সূঁচ ফোটাচ্ছে। আয়নায় সবকিছু দেখেছি আর ভাবছি হচ্ছেটা কী? যখন বিষয়টা জানতে চাইলাম তখন মজা করে বলেছিল, "তারকা হতে হলে তো তার একটা মূল্য দিতেই হয়, ভাই।" পরে শৈলেন্দ্র জানতে পারেন সলমন প্লেটলেট-রিচ প্লাজমা থেরাপি নিচ্ছিলেন। যা চুল পড়া কমিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement