ঘোষণার পর থেকেই চর্চায় চার হাজার কোটির 'রামায়ণ'। বিশেষ করে ঝলক উন্মচনের পর দর্শকমহলে উত্তেজনার পারদ চড়েছে, বললেও অত্যুক্তি হয় না। যদিও 'রামায়ণ'-এর মেকিং কিংবা রিসার্চ নিয়ে অহরহ সমালোচনার শিকার হতে হচ্ছে পরিচালক নীতেশ তিওয়ারিকে, তবে এহেন গগনচুম্বী বাজেটের ছবি যে ভারতীয় সিনেদুনিয়ার ইতিহাসে এক অন্য মাইলস্টোন গড়ার পথে, তা প্রচার কৌশলীর বহরেই স্পষ্ট। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসও 'রামায়ণ'-এর জন্য রণবীর কাপুরের পিঠ চাপড়ে দিলেন। তাঁর কথায়, দুই পর্বের এই সিনেম্যাটিক মহাকাব্য অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার যোগ্য।
মুম্বইতে নমিত মালহোত্রার 'প্রাইম ওয়ান' উদ্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। সেই অনুষ্ঠানেই মেগাবাজেট দুই পর্বের 'রামায়ণ' নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ফড়ণবিসের মন্তব্য, "রামায়ণ যদি অ্যাকাডেমি পুরস্কার...।"
বিবিধ টালবাহানার পর সম্প্রতি ব্রহ্মমুহূর্তে প্রকাশ্যে এসেছে 'রামায়ণ'-এর ট্রেলার। তারপর থেকেই নেটভুবনে চর্চার শিরোনামে এই সিনেমা। ঝলকে দেখানো পৌরাণিক আমলের পোশাক নিয়ে যেমন কাটাছেঁড়ার অন্ত নেই, তেমনই রণবীরের 'রাম' অবতার নিয়েও চর্চা অন্তহীন। এমন আবহে গত ৬ আগস্ট মুম্বইতে নমিত মালহোত্রার 'প্রাইম ওয়ান' উদ্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। সেই অনুষ্ঠানেই মেগাবাজেট দুই পর্বের 'রামায়ণ' নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ফড়ণবিসের মন্তব্য, "রামায়ণ যদি অ্যাকাডেমি পুরস্কার কিংবা অস্কার না পায়, তবে আমি খুব হতাশ হব।" শুধু তাই নয়, 'রামায়ণ'-এর মতো বড় পরিসরের ছবি যে ভারতীয় সিনেদুনিয়ায় এক অন্য মাত্রা যোগ করবে, সেকথাও জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। কারণ 'রামায়ণ'-এর প্রযোজক নমিত মালহোত্রার 'প্রাইম ওয়ান'-এর মূল লক্ষ্যই হল, 'গ্লোবাল এন্টারটেইনমেন্ট ইকোসিস্টেম' বা বিশ্বমানের বিনোদন ব্যবস্থা গড়ে তোলা। সেপ্রসঙ্গ টেনেই ভবিষ্যতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে 'রামায়ণ'-এর মতো 'লার্জ স্কেলে'র ছবি তৈরির কথা বলেন ফড়ণবিস। রণবীর কাপুরের 'রাম' অবতারেও মুগ্ধ তিনি।
সূত্রের খবর, হলিউড ছবি 'অবতার' ফ্র্যাঞ্চাইজির থেকেও বড় পরিসরে রিলিজ! বিশ্বের ৫৯ হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের 'রামায়ণ'।
ব্রহ্মমুহূর্তে প্রকাশ্যে রামায়ণের ট্রেলার, রামের চরিত্রে নজর কাড়া রণবীর, অনবদ্য যশ-সাই পল্লবীও
রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওল এবং রবি দুবে অভিনীত 'রামায়ণ' যে ২০২৬ সালের অন্যতম বহু প্রতীক্ষিত সিনেমা, তা বলাই বাহুল্য। গোড়াতেই জানা গিয়েছিল যে, দুই পর্বে তৈরি এই মহাকাব্য মুক্তি পাবে দু'ভাগে। আর উভয় ক্ষেত্রেই রিলিজের দিন হিসেবে দীপাবলির শুভ তিথিনক্ষত্রকে বেছে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রথম পর্ব মুক্তির দিনক্ষণ ঘোষণা করেন নির্মাতারা। তাঁদের তরফে জানানো হয়েছে, এই মেগাবাজেট মহাকাব্য ২০২৬ সালের ৬ নভেম্বর মুক্তি পাবে। অতঃপর নির্মাতাদের 'পাখির চোখ' দিওয়ালির বক্স অফিসের দিকে থাকলেও রণবীরকন্যা রাহা কাপুরের জন্মদিনে মুক্তি পাচ্ছে 'রামায়ণ'। কারণ ওইদিন রণবীর-আলিয়াকন্যা রাহা কাপুর চার বছরে পা রাখতে চলেছে। আর মেয়ের জন্মদিনেই বড়পর্দায় 'রাম' অবতারে আত্মপ্রকাশ করবেন রণবীর কাপুর। যা কিনা বাবার তরফে রাহার জন্মদিনের সবথেকে 'দামি' উপহার বললেও অত্যুক্তি হয় না। খবর, হাইভোল্টেজ হলিউড ছবি 'অবতার' ফ্র্যাঞ্চাইজির থেকেও বড় পরিসরে রিলিজ! বিশ্বের ৫৯ হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের 'রামায়ণ'।
