shono
Advertisement

Breaking News

CM Suvendu Adhikari

অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু, এখন কেমন আছেন 'মহাগুরু'?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিউটাউনে বর্ষীয়ান অভিনেতার বাড়িতে গিয়ে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী।
Published By: Tiyasha SarkarPosted: 12:06 PM Aug 07, 2026Updated: 01:25 PM Aug 07, 2026

অসুস্থ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তাঁর। শুক্রবার সকালে অভিনেতাকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। এদিন চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেন মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার। 

Advertisement

বেশ কয়েকবছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তা নিয়ে বিতর্কও হয়েছে প্রবল। তবে বয়সের তোয়াক্কা না করেই ছাব্বিশের নির্বাচনেও বিজেপির হয়ে চুটিয়ে প্রচার করেছেন তিনি। একাধিক এলাকায় রোড শো করেছেন। মাঝ পথে অসুস্থ হয়েও পড়েছেন। তবে তাতেও দমে যাননি। পরিবর্তনের লক্ষ্যে ছুটে বেরিয়েছেন।  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিউটাউনে বর্ষীয়ান অভিনেতার বাড়িতে গিয়ে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি জানতে পেরেই এদিন তাঁর কাছে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী। 

 

শুক্রবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। বেশ কিছুক্ষণ কথা বলেন দু'জনে। মিঠুনের শরীরের খোঁজখবর মুখ্যমন্ত্রী। এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "উনি বাংলার সম্পদ। তার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনও সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার আসার নেপথ্যে মহাগুরুর অবদান অনেক। ছোট্ট একটা অপারেশন হয়েছে। ভালো আছেন।" নিজেই সোশাল মিডিয়ায় মিঠুন চক্রবর্তী সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেছেন শুভেন্দু। হাসপাতাল সূত্রে খবর, 'মহাগুরু'র হাতে অস্ত্রোপচার হয়েছে। তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন। দু-একদিনের মধ্যেই ছাড়া হতে পারে তাঁকে।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement