shono
Advertisement
Sunil Thapa

না ফেরার দেশে সুনীল থাপা, মাত্র ৬৮তেই থামল প্রিয়াঙ্কার রিল লাইফ কোচের জীবন

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সুনীল থাপা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ।
Published By: Arani BhattacharyaPosted: 08:30 PM Feb 07, 2026Updated: 09:37 PM Feb 07, 2026

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সুনীল থাপা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শোকের ছায়া নেমে এসেছে নেপালি বিনোদুনিয়াতেও। কাজ করেছেন ৩০০টির বেশি নেপালি ছবিতে।

Advertisement

শনিবার সকাল দশটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে আনা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। জীবনের শেষ দিন পর্যন্ত ছবির শুটিং করেছেন। শুক্রবার রাত পর্যন্ত 'রাম নাম সত্য হো' ছবির শুটিং করেছেন। নেপালের বাসিন্দা হলেও মুম্বইয়ে নিত্য যাতায়াত ছিল অভিনেতার। অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার 'মেরি কম' ছবিতে কোচের ভূমিকায়। কোচ রঞ্জিৎ সিংহের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

'মেরিকম' ছবির একটি দৃশ্যে প্রিয়াঙ্কা চোপড়া ও সুনীল থাপা।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, 'সুনীল থাপার প্রয়াণে গভীরভাবে শোকাহত। বিনোদুনিয়ায় তাঁর অবদান অনস্বীকার্য। নেপালি ছবিতেও তাঁর অবদান রয়েছে অনেক। তাঁর অভিনয়ের লিগ্যাসি আগামী প্রজন্মের শিল্পীদেরও সমৃদ্ধ করবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।'

 

নেপালের বাসিন্দা হলেও মুম্বইয়ে নিত্য যাতায়াত ছিল অভিনেতার। অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার 'মেরি কম' ছবিতে কোচের ভূমিকায়। ১৯৮১ সালে কমল হাসান ও রতি অগ্নিহোত্রীর 'এক দুজে কে লিয়ে' ছবির হাত ধরে বলিউডে অভিষেক ঘটে সুনীল থাপার। কাজ করেছেন ভোজপুরি ছবিতেও। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল 'দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩'-এ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement