shono
Advertisement
Saheb Chatterjee

লহমা-পায়েলের পর এবার সাহেব চট্টোপাধ্যায়ের আবাসনে অগ্নিকাণ্ড

Fire Breaks Out: সাদার্ন অ্যাভিনিউয়ের বহুতলে ভয়ংকর আগুন। এই আবাসনেই থাকেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার ওই বহুতলে আগুন লাগে।
Published By: Arani BhattacharyaPosted: 02:15 PM Feb 24, 2026Updated: 03:54 PM Feb 24, 2026

দক্ষিণ কলকাতার, সার্দান এভিনিউয়ের আনন্দ বহুতলে আগুন। এই আবাসনেই থাকেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার ওই বহুতলে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে রীতিমতো আতঙ্ক ছড়ায়।

Advertisement

অগ্নি সংযোগের পর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকলের তিনটি ইঞ্জিনের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্ভব হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, শর্ট সার্কিট না অন্য কোনও ভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দমকল। এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আবাসনের বিভিন্ন আবাসিকের পোষ্যদেরও নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শোনা যাচ্ছে, হঠাৎই পোড়া গন্ধ পেয়ে আবাসিকরা ঠিক কী ঘটছে তা বোঝার চেষ্টা করতেই বোঝেন যে আবাসনে আগুন ধরেছে। সকলেই নেমে আসেন ফ্ল্যাট ছেড়ে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের আবাসনে অগ্নিকাণ্ড, ছবি: অরিজিৎ সাহা।

অগ্নি সংযোগের পর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকলের তিনটি ইঞ্জিনের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্ভব হয়।

চলতি মাসেই একের পর এক টলি তারকার আবাসনে অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে। আরও একবার তারই পুনরাবৃত্তি ঘটল। একদিন আগেই বাইপাসের ধারে বিলাসবহুল আবাসনে আগুন ধরে যায়। উল্লেখ্য, সেই বহুতলেই থাকেন পায়েল সরকার ও লহমা ভট্টাচার্য। শুধু তাই নয় টলিপাড়ার একাধিক তারকা ওই বিলাসবহুল আবাসনে থাকেন। তার কিছুদিন আগে ভয়ংকর অগ্নিকাণ্ড ঘটেছিল যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের আবাসনেও। এবার এই ঘটনার সম্মুখীন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement