shono
Advertisement
Anjali Arora

ভিডিও স্ক্যান্ডেল, রুশ হোটেল কীর্তির টিকটকার কেন সীতা? 'কাঁচাবাদাম গার্ল' অঞ্জলির বিরুদ্ধে মামলার দাবি

'হিন্দুরা কেন এত সহনশীল?', 'মহাকাব্য শ্রী রামায়ণ কথা' নির্মাতাদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। উঠল বয়কটের দাবি।
Published By: Sandipta BhanjaPosted: 10:50 AM Aug 20, 2026Updated: 12:51 PM Aug 20, 2026

ভারতীয় সিনেদুনিয়া তথা দর্শকমহলের 'পাখির চোখ' বর্তমানে রণবীর কাপুরের চার হাজার কোটির 'রামায়ণ'-এর দিকে। তারকাখচিত মেগাবাজেট সিনেমা নিয়ে এহেন চর্চার মাঝেই 'মহাকাব্য শ্রী রামায়ণ কথা' (Mahakavya Shri Ramayan Katha) নামে আরেকটি ছবি ঘোষণা করে মহাবিপাকে পড়েছেন নির্মাতারা! বিতর্ক দানা বেঁধেছে ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করা অঞ্জলি অরোরাকে (Anjali Arora) নিয়ে। ভুবন বাদ্যকরের 'কাঁচাবাদাম' গানে রিল বানিয়ে দাবানল গতিতে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি। 'শ্রী রামায়ণ কথা'র ঝলকে এবার সেই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে সীতারূপে দেখেই বিতর্ক তুঙ্গে! প্রশ্ন উঠেছে, 'হিন্দুরা কেন এত সহনশীল?' পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে 'মহাকাব্য শ্রী রামায়ণ কথা' ছবিটিকে বয়কটের দাবিও উঠেছে।

Advertisement

একজন বিতর্কিত ইনফ্লুয়েন্সার কীভাবে মা সীতার চরিত্রে অভিনয় করতে পারেন?' কারও বা প্রশ্ন, 'হিন্দুরা কেন এত সহনশীল?' নেটভুবনের একাংশ আবার '৩ ঘণ্টার ইনস্টাগ্রাম রিল' বলেও তোপ দেগেছেন।

মঙ্গলবার প্রকাশ্যে এসেছে 'শ্রী রামায়ণ কথা'র ৯০ সেকেন্ডের ঝলক। যেখানে রাম-সীতার বিয়ে থেকে বনবাস, তাঁদের প্রেমের মুহূর্ত, সীতাহরণ থেকে রামসেতু তৈরির মতো মহাকাব্যের একাধিক গুরুত্বপূর্ণ অংশ দেখা গিয়েছে। আর সেই টিজার-পোস্টার প্রকাশ্যে আসতেই জ্বলে উঠেছে বিতর্কের স্ফুলিঙ্গ! প্রচারঝলকে সিনেমার 'রাম' দেব শর্মাকে নিয়ে যত না আলোচনা, ততোধিক বেশি সমালোচনা 'সীতা' অঞ্জলি অরোরাকে নিয়ে। প্রশ্ন উঠেছে, কেন বিতর্কিত ইনফ্লুয়েন্সারকে মা সীতার ভূমিকায় কাস্ট করা হল? আগামী ২৬ সেপ্টেম্বর 'মহাকাব্য শ্রী রামায়ণ কথা' রিলিজ হওয়ার কথা। কিন্তু তার প্রাক্কালে মাত্র ৯০ সেকেন্ডের ঝলকে যে বিতর্ক উসকেছে, তাতে মহাবিপাকে নির্মাতারা। উঠছে অঞ্জলি অরোরা এবং 'মহাকাব্য শ্রী রামায়ণ কথা' নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি। এককথায় সীতা'র ভূমিকায় 'কাঁচাবাদাম গার্ল' অঞ্জলিকে দেখে কটাক্ষ, সমালোচনার ঝড়। কারও মন্তব্য, 'এই সিনেমাটি নিষিদ্ধ করা হোক। একজন বিতর্কিত ইনফ্লুয়েন্সার কীভাবে মা সীতার চরিত্রে অভিনয় করতে পারেন?' কারও বা প্রশ্ন, 'হিন্দুরা কেন এত সহনশীল?' নেটভুবনের একাংশ আবার '৩ ঘণ্টার ইনস্টাগ্রাম রিল' বলেও তোপ দেগেছেন। কেউ কেউ আবার 'আদিপুরুষ'-এর সঙ্গে তুলনা টেনে রসিকতা করে প্রভাস-কৃতীর ছবিকে 'কুর্নিশ' জানিয়েছেন। এহেন নানাবিধ মন্তব্য়ে ছেয়ে গিয়েছে নেটপাড়া। কিন্তু 'সীতা'কে নিয়ে কেন এত বিতর্ক?

সীতার চরিত্রে অঞ্জলি অরোরা

নেটপাড়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এক যুগলের শরীরী মিলনের দৃশ্য দেখে অনেকেই অনুমান করেন তিনি 'কাঁচাবাদাম গার্ল' অঞ্জলি। কুৎসা রটতেই কেদেকেঁটে একসা হয়েছিলেন অঞ্জলি। এবার সীতার চরিত্রে তাঁকে দেখে...। 

আসলে 'কাঁচাবাদাম' গানের রিল বানিয়ে ভাইরাল হওয়ার পর 'লক আপ'-এর পয়লা সিজনে নিজের ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে মুখ খোলেন। সেসময়েই টাকার বিনিময়ে এক রুশ হোটেলকর্মীর সঙ্গে রাত কাটানোর অভিজ্ঞতা ভাগ করে বিতর্কে জড়ান অঞ্জলি অরোরা। অঞ্জলি জানান, "রাশিয়ায় বেড়াতে গিয়েছিলাম। তখন আমি সিঙ্গল। এক হোটেল রিসেপশনিস্টকে দারুণ লাগত। এক শনিবারের রাতে আমি ওর থেকে ৫ হাজার রুবল (ভারতীয় মুদ্রায় আড়াই হাজার টাকা) নিই। আসলে আমার টাকার দরকার ছিল। তারপর রাতভর দু'জনে একসঙ্গে পার্টি করি। আমার কোনও বন্ধু সেকথা জানে না। মা-বাবা শুনে কী বলবে, জানি না!" শুধুই কি পার্টি করেছিলেন? এনিয়ে অবশ্য জল্পনা-কল্পনার ঘোড়দৌড়ের অন্ত নেই! 'লক আপ'-এ মুনাওয়ার ফারুকীর সঙ্গে অঞ্জলির দুষ্টু-মিষ্টি রসায়ন নিয়েও কম চর্চা হয়নি। সেসময়ে নেটপাড়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এক যুগলের শরীরী মিলনের দৃশ্য দেখে অনেকেই অনুমান করেন তিনি 'কাঁচাবাদাম গার্ল' অঞ্জলি। কুৎসা রটতেই কেদেকেঁটে একসা হয়েছিলেন অঞ্জলি। এবার সীতার চরিত্রে তাঁকে দেখে সেসব অতীত কথন মনে করেই খেপে উঠেছেন নেটভুবনের একাংশ। কারও মন্তব্য 'এটা কলিযুগের অন্ধকার অধ্যায়।' কেউ বা প্রশ্ন ছুড়েছেন, 'রণবীর কাপুর, সাই পল্লবীকে রাম-সীতা রূপে দেখে যারা এত কুকথা বলেছিলেন, এখন তারা কোথায়? এটা যদি কলিযুগ না হয়, তাহলে আর কী?'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement