shono
Advertisement
Vijay Deverakonda-Rashmika Mandanna

বিয়ের পরও মা-বাবার মাঝে ঘুমোন বিজয়! শ্বশুরবাড়ির কাণ্ড লেন্সবন্দি করে কী আক্ষেপ রশ্মিকার?

'বাড়ি ফিরে তো আমার...', স্বামী বিজয় দেবেরাকোন্ডার কাছে কোন আক্ষেপ রশ্মিকার? ভক্তদের ফোড়ন, 'সুন্দরী স্ত্রীকে একা ফেলে...!'
Published By: Sandipta BhanjaPosted: 12:00 PM Aug 20, 2026Updated: 01:01 PM Aug 20, 2026

দাম্পত্যের বয়স মোটে ছ'মাস। মধুচন্দ্রিমার রেশ এখনও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। আর এর মাঝেই কিনা স্ত্রী রশ্মিকা মন্দানাকে (Rashmika Mandanna) ছেড়ে মা-বাবার সঙ্গে ঘুমোন বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)! দক্ষিণী সিনেদুনিয়ার সুপারস্টার 'শ্রীবল্লি'র লেন্সবন্দি করা মুহূর্ত দেখে এমন প্রশ্নই তুললেন নেটভুবনের একাংশ। যে 'লাখ টাকার ফ্রেম' নিয়ে এখন সরগরম সোশাল পাড়া।

Advertisement

"বাড়ি ফিরে তো আমার সেই 'আকুতিভরা চাহনি' দেখতে চাওনি? আর হ্যাঁ,..." 

গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আসরে সাতপাকে বাঁধা পড়েন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। খ্যাতনামা দক্ষিণী সেলেবদম্পতির স্বপ্নের মতো বিয়ের অনুষ্ঠান, রিসেপশনের প্রতিটা মুহূর্ত নিয়ে দেশজুড়ে কম চর্চা হয়নি। এমনকী বিয়ে-রিসেপশনের পর মাস ঘুরলেও 'বিরোশ'-এর বেডরুমের হাঁড়ির খবর নিয়ে অনুরাগীমহলের কৌতূহলে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি! অতঃপর তারকাদম্পতির সব গতিবিধিই তাঁদের আতশকাচে থাকে। এবার চর্চায় শ্বশুরবাড়িতে রশ্মিকার তোলা ছবি। যেখানে বিজয় দেবেরাকোন্ডাকে দিব্যি নাক ডেকে মা-বাবার মাঝে ঘুমোতে দেখা যাচ্ছে! চোখেমুখে শিশুসুলভ সারল্য। আর নির্জন দুপুরের এহেন মুহূর্তই ক্যামেরাবন্দি করেছেন রশ্মিকা মন্দানা। যা দেখে ভক্তদের আক্ষেপ, 'সুন্দরী স্ত্রীকে একা ফেলে বাবা-মায়ের সঙ্গে কেন ঘুমোচ্ছেন বিজয়?'

বিজয়-রশ্মিকার বিয়ে

উল্লেখ্য, মজার এই ছবি বিজয় দেবেরাকোন্ডা নিজেই ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন। ক্যাপশনও ততোধিক কেতাদুরস্ত! বিজয় জানিয়েছেন, 'বৃষ্টির কারণে শুটিং বাতিল। শৈশবের মতো নিজের প্রিয় জায়গায় দুপুরে একটা ছোট্ট ঘুম দেওয়ার সুযোগ পেলাম। হাজার শতাংশ ক্লান্তি দূর হল।' স্বামীর এহেন পোস্টের মন্তব্যবাক্সে সোহাগ উজাড় করার পাশাপাশি আক্ষেপের সুর রশ্মিকা মন্দানার। নায়িকার কথায়, "তুমি কি আমাকে কৃতিত্বটা শুধু ছবি তোলার জন্যেই দিলে! বাড়ি ফিরে তো আমার সেই 'আকুতিভরা চাহনি' দেখতে চাওনি? আর হ্যাঁ, যখন প্রসঙ্গটা উঠলই..., তাহলে কি গত কয়েক বছরে আমার তোলা বাকি সব ছবির জন্যেও আমাকে কৃতিত্ব দেবে?" রসিকতা করে শেষপাতে রশ্মিকার সংযোজন, "আমার ছবি তোলার দক্ষতা আসলে কতটা দারুণ, সেটাও আমার ভালোবাসার মানুষদের দেখানো উচিত তাই না? এমনিই বললাম আর কী!" সেলেব স্বামী-স্ত্রী'র এহেন খুনসুটি আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement