shono
Advertisement

Breaking News

যৌনদৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা কেমন, মুখ খুললেন পাওলি দাম

কী বললেন অভিনেত্রী? The post যৌনদৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা কেমন, মুখ খুললেন পাওলি দাম appeared first on Sangbad Pratidin.
Posted: 03:46 PM Nov 25, 2017Updated: 04:41 PM Sep 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রসায়ন নিয়ে পড়াশোনা করেছেন৷ পর্দাতেও সাফল্যের ফর্মুলা তাঁর জানা৷ তাই নিজের কেরিয়ারে অভিনয়কেই সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন পাওলি দাম৷ এর জন্য সাহসী হতেও কোনওদিন পিছপা হননি অভিনেত্রী৷ তাতে নিন্দাও সইতে হয়েছে সইতে হয়েছে প্রশংসাও৷ সবই পেশার অঙ্গ হিসেবে মেনে নিয়েছেন৷ কিন্তু অন্তরঙ্গ দৃশ্যের কথা উঠলে একটি বিষয় বড় বিরক্তিকর অভিনেত্রীর কাছে৷ কেমন করে সেই অন্তরঙ্গ দৃশ্য শুট করেছেন? এই প্রশ্নের উত্তর দিতে একদম পছন্দ করেন না পাওলি৷

Advertisement

[‘পদ্মাবতী’র সমর্থনে এবার ব্ল্যাকআউটের ডাক মুম্বইয়ের চলচ্চিত্র মহলের]

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে নায়িকা জানান, শয্যাদৃশ্যের প্রয়োজন হলে তা অভিনেতা-অভিনেত্রীকে করতেই হয়৷ সেখানে তাঁরা একটি চরিত্রকে তুলে ধরেন৷ কিন্তু শুটের পরে সে দৃশ্য কেমন করে করেছেন? এর জন্য কতবার রি-টেক নিয়েছেন? কতবার মহড়া দিতে হয়েছে? এই প্রশ্নগুলি বড় বিরক্তিকর৷ অভিনেত্রী আর চরিত্রের মধ্যে পার্থক্য বুঝতে হবে৷

[লিভ-ইন পার্টনারকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এই জনপ্রিয় অভিনেতা]

অনুষ্ঠানে পাওলি জানান, অভিনয়ে আসার কথা কখনই তিনি ভাবেননি৷ তাঁর পরিবারের প্রায় সকলেই শিক্ষাক্ষেত্রকেই পেশা বেছে নিয়েছেন৷ তাঁর বাবা-মা চেয়েছিলেন মেয়ে সৃষ্টিশীল কোনও কাজ করুক৷ আর সে ইচ্ছেই তিনি পূরণ করেছেন৷ শুধু টলিউড নয়, বলিউডও তাঁর অভিনয়ের ধার দেখেছে৷ ২০১২ সালে ‘হেট স্টোরি’তে বি-টাউনের নজর কেড়েছিলেন পাওলি৷ ইরোটিক সেই লাভ স্টোরি করার পর আর সেভাবে বলিউডে দেখা যায়নি তাঁকে৷ সে কারণই এদিন খোলসা করলেন অভিনেত্রী৷ জানালেন, ‘হেট স্টোরি’র পর থেকে তাঁর কাছে কেবল সেই ধরনের প্রস্তাবই আসছিল৷ এমনকী সাম্প্রতিক ‘জুলি ২’ ছবির মুখ্য চরিত্রও তাঁকেই প্রথমে অফার করা হয়েছিল৷ কিন্তু একই ধরনের ছবি করতে চাননি পাওলি৷ তাই অফার ফিরিয়ে দেন৷ অভিনেত্রী হিসেবে নানা ধরনের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে চান পাওলি৷ আর এটাই তাঁর প্রাথমিক লক্ষ্য৷

[নয়া বিকিনি শুটে নেটদুনিয়ার উষ্ণতা বাড়ালেন দীপিকা]

The post যৌনদৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা কেমন, মুখ খুললেন পাওলি দাম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement