shono
Advertisement

Breaking News

নতুন ছবির শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রভাস, করতে হল অস্ত্রোপচার

স্পেনে শুটিং করতে গিয়েই বিপত্তি।
Posted: 07:44 PM Mar 19, 2022Updated: 07:44 PM Mar 19, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না দক্ষিণী সুপারস্টার প্রভাসের (Prabhas)। বক্স অফিসে এখনও পর্যন্ত তেমন একটা ব্যবসা করতে পারেনি তাঁর নতুন ছবি ‘রাধে শ্যাম’। এর মধ্যেই শুটিং করতে গিয়ে আহত হলেন অভিনেতা। অস্ত্রোপচার হয়ে তাঁর।

Advertisement

‘কেজিএফ’ সিনেমা খ্যাত প্রশান্ত নীলের ছবি ‘সালার’। তাঁর শুটিংয়ের জন্য স্পেনে গিয়েছিলেন প্রভাস। সেখানেই চোট লাগে তাঁর। শোনা গিয়েছে, অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত হন ‘বাহুবলী’ তারকা। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে প্রভাসকে আপাতত কয়েকটা দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

[আরও পড়ুন: সমাজকে টুকরো টুকরো করে দিতে পারে ‘দ্য কাশ্মীর ফাইলস’! বিস্ফোরক নানা পাটেকর]

‘বাহুবলী’ সিনেমা প্রভাসের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সারা বিশ্বে তাঁকে নতুন করে পরিচিতি দিয়েছে। কিন্তু তারপর থেকে আর সেই ম্যাজিক সিনেমার পর্দায় দেখাতে পারেননি জনপ্রিয় অভিনেতা। সমালোচকদের প্রশংসা পায়নি ‘সাহো’ এবং ‘রাধে শ্যাম’। বক্স অফিসেও আশানুরূপ সাফল্য পায়নি ছবি দু’টি। কিছুদিন আগেই গুঞ্জন শোনা গিয়েছিল, ‘রাধে শ্যাম’ তেমন সাফল্য পায়নি বলেই নাকি সমালোচনা এড়াতে স্পেনে গিয়েছেন প্রভাস। 

তবে সেখানে নতুন ছবির শুটিং সারছিলেন প্রভাস। দুর্ঘটনা না হলে এতদিনে অনেকটা কাজই এগিয়ে যেত বলে মনে করা হচ্ছে। আগামীতে আরও কয়েকটি সিনেমা প্রভাসের হাতে রয়েছে। ওম রাউতের পরিচালনায় ‘আদিপুরুষ’ ছবিতে রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। সীতা হয়েছেন কৃতী স্যানন। ছবিতে রাবণ অর্থৎ লঙ্কেশের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খান। ‘সালার’ ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন শ্রুতি হাসান। এর পরে আবার নাগ অশ্বিণের পরিচালনায় ‘প্রজেক্ট কে’ ছবির কাজ শুরু করবেন অভিনেতা।    

[আরও পড়ুন: তামিল ছবির রিমেক ‘বচ্চন পাণ্ডে’, পেশির জোরে নায়ক হতে পারলেন অক্ষয়? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement