বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা বলিউডের 'মস্তানি' দীপিকা পাডুকোন (Deepika Padukone)। আগামী অক্টোবরেই ভূমিষ্ঠ হবে রণবীর-দীপিকার দ্বিতীয় সন্তান। গর্ভাবস্থাতেও দিনরাত এক করে শুটিং করেছেন। শাহরুখ খানের 'কি'-এর কাজ শেষ করার পর মাসকয়েক আগেই অ্যাটলির মেগাবাজেট ছবি 'রাকা'র শুটিংয়ে যোগ দিয়েছিলেন। তবে এবার সময় এসেছে মাতৃত্বকালীন বিরতি নেওয়ার। কারণ মাত্র দেড় মাস বাদেই সিং পরিবারে নতুন সদস্যের পদধূলি পড়বে। তার আগে বেঙ্গালুরু উড়ে গেলেন রণবীর ঘরনি।
স্ত্রীকে বিমানবন্দরে ছাড়তে এলেন রণবীর সিং। অতঃসত্ত্বা অবস্থায় কেন মুম্বই ছাড়লেন দীপিকা? মাতৃত্বকালীন অবস্থায় জনসমক্ষে খুব একটা দেখা মেলেনি। সময় যত এগিয়ে আসছে ততই যেন প্রকাশ্যে আসা কমিয়ে দিচ্ছেন দীপিকা। তবে, ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সেলেব পাপারাজ্জিদের লেন্সে ধরা দিলেন হবু মা। মুম্বই বিমানবন্দরে পা রাখতেই ক্যামেরার ব্লাবের ঝলকানি। যদিও প্যাপেদের অনুরোধে কোনওরকম পোজ দেননি দীপিকা, সৌজন্যের হাসি দিয়েই বিমানবন্দরের ভিতরে চলে যান দীপিকা।
গর্ভবতী দীপিকা
মিডিয়া রিপোর্ট মোতাবেক, আট মাসের গর্ভবতী দীপিকা পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেঙ্গালুরু গিয়েছেন। শুটিং সিডিউল শেষ করেই মা-বাবার সঙ্গে কয়েকটা দিন কাটাবেন। এদিন অন্তঃসত্ত্বা দীপিকাকে বিমানবন্দরে পৌঁছে দিতে এসেছিলেন রণবীর। তবে তিনি গাড়ি থেকে নামেননি। দীপিকা কার্যত কোনওদিকে না তাকিয়ে টার্মিনালের দিকে এগিয়ে যান। রণবীর অবশ্য গাড়ির ভিতরেই ছিলেন।
চল্লিশ বছর বয়সি দীপিকার পরনে ছিল নীল রঙের ঢিলেঢালা শার্ট, জিন্স, সাদা স্নিকার্স আর চোখে রোদচশমা। ওভারসাইজড পোশাকের ফাঁকেই উঁকি মারছে দীপিকার বেবি বাম্প। বিমানবন্দরের বাইরে থাকা চিত্রসাংবাদিকরা দীপিকাকে ছবি তোলার অনুরোধ করেন। কিন্তু অভিনেত্রী তাঁদের ডাকে সাড়া না দিয়েই সেখান থেকে চলে যান। গর্ভাবস্থায় ব্যক্তিগত গোপনীয়তাকে গুরুত্ব দিতে চান, আরও একবার হবু মা দীপিকার ব্যবহারে তা স্পষ্ট।
বিমানবন্দরে দীপিকা
