shono
Advertisement
Alia Bhatt Alpha

ভারতের রাষ্ট্রপতি কে? সাধারণ জ্ঞান নিয়ে আলিয়াকে খোঁচা! 'আলফা' জবাব কাপুরবধূর

সাধারণ জ্ঞান নিয়ে খোঁচা বিতর্কের মাঝেই আলিয়া ভাটের 'আলফা'য় সেন্সরের কাঁচি! ২৫ মিনিটের 'জায়েন্ট' দৃশ্যে কী কী ছাঁটা হল?
Published By: Sandipta BhanjaPosted: 06:21 PM Jul 01, 2026Updated: 06:21 PM Jul 01, 2026

কেরিয়ারের গোড়ায় দেশের রাষ্ট্রপতির নাম ভুল বলে বেজায় বিতর্কে জড়িয়েছিলেন করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'। সেসময়ে 'সাধারণ জ্ঞান' নিয়ে ট্রোল-মিমের বন্দুকবাজিতে পড়ে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছিল আলিয়া ভাটকে! 'কফি উইথ করণ' শোয়ে গিয়ে দেশের রাষ্ট্রপতির নাম প্রণব মুখোপাধ্যায়ের বদলে পৃথ্বীরাজ চৌহান বলে ফেলেন তিনি। একদশক আগের সেই ঘটনার জন্য আজও মাঝেমধ্যে কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে। আলিয়া যদিও এখন 'গ্লোবাল স্টার', আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন, তবুও তাঁর সাধারণ জ্ঞান নিয়ে আজও জনমানসে বিস্তর সন্দেহ! এবার 'আলফা'র প্রচারে গিয়েও সেই অতীত ঘটনার জেরকে খোঁচা খেতে হল নায়িকাকে।

Advertisement

আচমকা দর্শকাসন থেকে জনৈক কাপুরবধূর উদ্দেশে 'ভারতের রাষ্ট্রপতি' বলে চিৎকার করা শুরু করেন। অতীতে যদিও একথা শুনে একাধিকবার মেজাজ হারিয়েছেন অভিনেত্রী, তবে এবার আর তেমনটা ঘটল না! বরং ঠান্ডা মাথায়, শান্ত মেজাজে ওই নিন্দুককে চাবুক উত্তরে জব্দ করলেন।

সম্প্রতি 'আলফা'র প্রচারে জয়পুরে গিয়েছিলেন আলিয়া এবং শর্বরী। সেখানে উপস্থিত ভক্তদের সঙ্গে মত বিনিময়ও করেন দুই অভিনেত্রী। এহেন কথোপকথনের মাঝেই আচমকা দর্শকাসন থেকে জনৈক কাপুরবধূর উদ্দেশে 'ভারতের রাষ্ট্রপতি' বলে চিৎকার করা শুরু করেন। অতীতে যদিও একথা শুনে একাধিকবার মেজাজ হারিয়েছেন অভিনেত্রী, তবে এবার আর তেমনটা ঘটল না! বরং ঠান্ডা মাথায়, শান্ত মেজাজে ওই নিন্দুককে চাবুক উত্তরে জব্দ করলেন। পাশে বসে থাকা শর্বরী ততক্ষণে আলিয়ার হয়ে ব্যাটন ধরেছেন। সহ-অভিনেত্রীকে দেখিয়ে বলেন- 'আলিয়াকে বলতে তো দিন!' তখনই তড়িৎগতিতে আলিয়া ওই ব্যক্তিকে বলেন- "আপনি কি 'ল্যাটেন্ট'-এর সাম্প্রতিক পর্বটা দেখেননি?" এরপরই দ্রৌপদী মুর্মুর নামোল্লেখ করে দর্শকের হাততালি কুড়িয়ে নেন অভিনেত্রী। আসলে সম্প্রতি 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' শোয়ে সময় রায়না আলিয়াকে তাঁর প্রিয় রাজ্যের নাম জিজ্ঞেস করেছিলেন। নায়িকা খানিক সময় নিলে পালটা রায়না তাঁকে বলেন, আরে "রাজ্যের নাম জানতে চেয়েছি, রাষ্ট্রপতির নাম নয়।" সেপ্রসঙ্গই উল্লেখ করেন আলিয়া।

'আলফা' সিনেমার সাড়ে ২৫ মিনিটের দৃশ্যে সেন্সর কাঁচি চালিয়ে বিকল্প দৃশ্য জোড়ার নির্দেশ দিয়েছে।

এদিকে বলিউড মাধ্যম সূত্রে খবর, 'আলফা' সিনেমার সাড়ে ২৫ মিনিটের দৃশ্যে সেন্সর কাঁচি চালিয়ে বিকল্প দৃশ্য জোড়ার নির্দেশ দিয়েছে। যেখানে বেশ কিছু রক্তারক্তি, কোপানোর দৃশ্য আছে। ছেঁটে ফেলা হয়েছে একাধিক অশ্লীল শব্দ, গালিগালাজ। একাধিক দৃশ্যে 'মদ্যপান-বিরোধী' সতর্কবার্তা দেওয়ার নির্দেশিকা দিয়ে যশরাজ ফিল্মসের প্রথম নারীকেন্দ্রিক গোয়েন্দা সিনেমাকে U/A সার্টিফিকেট দিয়েছে সেন্সর বোর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement