shono
Advertisement
Rahul Arunoday Banerjee Death

জল-বালিতে ফুসফুস ফুলে দ্বিগুণ! কী বলছে রাহুল বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্তের রিপোর্ট?

খাদ্যনালী এবং শ্বাসনালীর মধ্যেও বালি-জলের উপস্থিতি মিলেছে বলে খবর। তবে ময়নাতদন্তের রিপোর্ট বলছে, অল্প সময়ে জলে ডুবে থাকলে এমন ঘটনা ঘটার নয়। কিন্তু প্রোডাকশন টিমের দাবি, রাহুল ডুবে যাওয়ার চার-পাঁচ মিনিটের মধ্যেই তাকে উদ্ধার করা হয়। সেক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে ইউনিটের এই বয়ানেও অসঙ্গতি দেখা যাচ্ছে।
Published By: Sandipta BhanjaPosted: 02:34 PM Mar 30, 2026Updated: 07:50 PM Mar 30, 2026

সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee Death)? রবিবার সন্ধে থেকেই সন্দিহান টলিউড! আউটডোর লোকেশনে শুটিং করতে একজন অভিনেতার এভাবে বেঘোরে প্রাণ যাওয়ার ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না সহকর্মীরা। গত চব্বিশ ঘণ্টা ধরে থমথমে টালিগঞ্জ স্টুডিওপাড়ার প্রতিটা মানুষ মুখিয়ে ছিলেন প্রয়াত অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টের জন্য। কারণ রাহুলের আচমকা মৃত্যু এইমুহূর্তে নানাবিধ প্রশ্ন তুলে দিয়েছে ইন্ডাস্ট্রির কাজের প্রক্রিয়া নিয়ে।

Advertisement

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, অল্প সময়ে জলে ডুবে থাকলে এমন ঘটনা ঘটার নয়। কিন্তু প্রোডাকশন টিমের দাবি, রাহুল ডুবে যাওয়ার চার-পাঁচ মিনিটের মধ্যেই তাকে উদ্ধার করা হয়। সেক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে ইউনিটের এই বয়ানেও অসঙ্গতি দেখা যাচ্ছে।

জানা গিয়েছে, সোমবার দুপুরে তমলুক মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের শববাহী গাড়ি নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন প্রয়াত অভিনেতার স্কুলের বন্ধুরা। প্রথমটায় সোমবার সকাল আটটা নাগাদ ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কিছুক্ষণ বাদে সেটা শুরু হয়। প্রাথমিক রিপোর্টে ফুসফুসে প্রচুর পরিমাণ জল এবং বালির উপস্থিতির উল্লেৎ রয়েছে। অর্থাৎ যে সময়ে অভিনেতা ডুবে গিয়েছিলেন, তখন জল এবং বালি তার ফুসফুসে চলে যায়। ফলত ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এছাড়াও খাদ্যনালী এবং শ্বাসনালীর মধ্যেও বালি-জলের উপস্থিতি মিলেছে বলে খবর। তবে ময়নাতদন্তের রিপোর্ট বলছে, অল্প সময়ে জলে ডুবে থাকলে এমন ঘটনা ঘটার নয়। কিন্তু প্রোডাকশন টিমের দাবি, রাহুল ডুবে যাওয়ার চার-পাঁচ মিনিটের মধ্যেই তাকে উদ্ধার করা হয়। সেক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে ইউনিটের এই বয়ানেও অসঙ্গতি দেখা যাচ্ছে।

জেনে নিন অরুণোদয় থেকে রাহুল হওয়ার কাহিনি। ছবি: ইনস্টাগ্রাম

এদিন তমলুক মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর সেখানকার কয়েক হাজার মানুষ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন। সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফেও প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ফুলের মালা দেওয়া হয়। এদিকে দুপুরে রাহুলে মরদেহ বিজয়গড়ের বাড়িতে পৌঁছনোর কিছু আগেই সেখানে উপস্থিত হন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। টলিপাড়ার সিংহভাগ তারকারাও অভিনেতার বাসভবনে পৌঁছে গিয়েছেন। সূত্রের খবর, টেকনিশিয়ান স্টুডিওতে নয়, বাড়িতেই প্রয়াত অভিনেতার শ্রদ্ধাজ্ঞাপন করবেন বন্ধু, সহকর্মী থেকে ঘনিষ্ঠ কলাকুলশীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement