shono
Advertisement

Breaking News

Rakhi Sawant

'মৃত্যু হলে শুধু মোমবাতি মিছিল হবে', সোনমের সমর্থনে বিস্ফোরক রাখি সাওয়ান্ত

Sonam Wangchuk's Hunger Strike: দিল্লির যন্তর মন্তরে অনশনে বসার সিদ্ধান্ত রাখি সাওয়ন্তের। একইসঙ্গে 'থ্রি ইডিয়টস'-এর সঙ্গে সোনমের যোগ নেই মন্তব্যে দুষলেন এই বিতর্কিত অভিনেত্রী।
Published By: Kasturi KunduPosted: 03:10 PM Jul 20, 2026Updated: 03:29 PM Jul 20, 2026

নিট কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন শিক্ষাবিদ তথা পরিবেশপ্রেমী সোনম ওয়াংচুক। সেখান থেকে জোরজবরদস্তি পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও নিজের সিদ্ধান্তে অনড় সোনম। তবে হাসপাতাল থেকে সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছেন তিনটি শর্তের ভিত্তিতে অনশন প্রত্যাহারে রাজি। এমতাবস্থায় সোনমের সমর্থনে রাস্তায় বসে প্রতিবাদ রাখি সাওয়ান্তের। সঙ্গী কমেডিয়ান সুনীল পাল।

Advertisement

অনশনরত সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) উদ্দেশে রাখির (Rakhi Sawant) বিশেষ বার্তা, 'সোনমজি খাওয়াদাওয়া করে এই লড়াইটা চালিয়ে যান। আপনার মৃত্যুতে তখন সবাই শুধু হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নামবে।' দিল্লি গিয়ে অনশনে বসার সিদ্ধান্ত রাখির। অপর একটি ভিডিওবার্তায় তাঁর বক্তব্য, "আমরাও দিল্লি যাব, অনশনে বসব। সরকার যেন সোনমজির অনশন ভাঙানোর ব্যবস্থা করে। আমরা চাই না উনি শহীদ হোক। দেশের স্বার্থে এত ভালো কাজ করছেন, হাতজোড় করে অনুরোধ করছি সকলে এগিয়ে আসুন। বলিউডের বহু মানুষ আজ ওঁর সমর্থনে আওয়াজ তুলছেন। কিন্তু, সর্বপ্রথম আমিই মুখ খুলেছিলাম।"

দিন কয়েক আগেই পাপারাজ্জিদের সামনে যন্তর মন্তরে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন 'বিতর্কিত' অভিনেত্রী রাখি সাওয়ান্ত। শুধু তাই নয়, সোনমকে নিজের হাতে লেবুর জল, আমের সরবত, মৌসুম্বির জ্যুস খাইয়ে অনশন প্রত্যাহারের ইচ্ছেপ্রকাশ করেছিলেন।আমির খানকেও তুলোধনা করতে ছাড়েননি রাখি।

সম্প্রতি আমির খান ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে গিয়ে বলেন, "থ্রি ইডিয়টস ছবিটা বানানোর সময়ে পরিচালক রাজকুমার হিরানি বা লেখক অভিজিৎ জোশী জানতেন না সোনমের ব্যাপারে।" রাখির পালটা আক্রমণ, "আমিরজি আপনার এই মন্তব্য খুব খারাপ লেগেছে। আপনি বলছেন থ্রি ইডিয়টস ওঁকে নিয়ে তৈরি হয়নি। কিন্তু ছবিটা সুপারহিট হল। কোটি কোটি টাকা রোজগার করল। আর আপনি ওয়াংচুকজিকেই ভুলে গেলেন!"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement