shono
Advertisement

Breaking News

Ram Kapoor Shreya Kalra

'বাবাও আমাকে এত চুমু খায় না', জেলের ভিতর রামের ঘন ঘন চুম্বনে 'অতিষ্ঠ' শ্রেয়া

Lock Upp 2: 'লক আপ সিজন ২' এ রাম কাপুরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ প্রতিযোগী শ্রেয়া কালরার।
Published By: Kasturi KunduPosted: 04:10 PM Jul 20, 2026Updated: 04:27 PM Jul 20, 2026

শুধু চুমু খাওয়ার ধান্দা! যে কোনও ছুতোয় আলিঙ্গন করা আবার কখনও কপালে আচমকা চুম্বন। 'লক আপ সিজন ২' (Lock Upp 2)- এ রাম কাপুরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ প্রতিযোগী শ্রেয়া কালরার। এই শোয়ের একটি পর্বে সম্প্রতি শ্রেয়া (Shreya Kalra) দাবি করেন, অভিনেতা সবসময় তাঁকে স্পর্শ করার বা চুমু খাওয়ার জন্য সুযোগসন্ধানী হয়ে থাকেন।

Advertisement

বিগত এক সপ্তাহব্যাপী রাম কাপুর (Ram Kapoor) ও শ্রেয়া কালরা একটি টিম হিসেবে খেলছিলেন। সেসময় শ্রেয়া ছিলেন 'কন্ট্রোলার' এবং রাম ছিলেন তাঁর ওপর নির্ভরশীল। একটানা তিনটি টাস্ক জিতে রাম কাপুরকে বাদ পড়ার হাত থেকে বাঁচিয়ে দেন। প্রতিবার টাস্ক জেতার পরই রাম তাঁকে আলিঙ্গন করতেন এবং কপালে চুমু এঁকে অভিনন্দন জানাতেন।

শ্রেয়াকে চুমু রামের

বিনা অনুমতিতে বারংবার রামের এহেন আচরণে মেজাজ হারিয়েছেন শ্রেয়া। অত্যন্ত বিরক্তির সঙ্গে জানিয়েছেন, রাম কাপুর ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করছেন। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে রামের এধরনের ব্যবহার কোনওভাবেই প্রশ্রয় দেবেন না। শুধু তাই নয়, রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "এবার যদি উনি আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেন তাহলে আমি মুখ চেপে বলব, আমার বাবা কোনওদিন এত চুমু খায় না। তাই দয়া করে আমাকে ঘনঘন চুম্বন করবেন না। আমি তিনবার বাঁচালাম আর আপনি বিন্দুমাত্র চেষ্টা করছেন না। এরকম সিনিয়রিটির মুখে থুথু।"

রাম-শ্রেয়া

জেলের ভিতর শিল্পা শিন্দে আর শিবাঙ্গী যোশি লকার রুমের কাছে টাস্ক নিয়ে আলোচনা করছিলেন। সেসময় শ্রেয়া বলেন, "শিবাঙ্গী যখন নিজের টাস্ক করছিল তখন রাম স্যার খুব কাছাকাছি চলে এসেছিলেন। তখন হর্ষদ রামকে একটু দূরত্ব বজায় রাখতে বলেন। পরে আবার রামের কাছে গিয়ে হর্ষদ ক্ষমাও চান।"

হর্ষদের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলে শ্রেয়ার সংযোজন, "কীসের সরি? কথা বলার সময় থুতু ছিটিয়ে দেয়! ওঁর সামনেই এটা বলা উচিত ছিল।" প্রসঙ্গত, 'লক আপ সিজন ২'-এ বারবার বিতর্কে জড়িয়েছেন রাম কাপুর। ২৫ বছর বয়সি সহ-প্রতিযোগী বরুণ 'লায়লা' যাদবকে জোর করে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন রাম।

টেলিদুনিয়ার 'সিনিয়র' অভিনেতার কুরুচিকর কর্মকাণ্ডে একেবারে নিন্দার ঝড়। তার আগে ‘লক আপ: সাচ ইয়া সাজা’র উদ্বোধনী অনুষ্ঠানে রাম কাপুর একতাকে উষ্ণ আলিঙ্গন করেন এবং প্রকাশ্যে জাপটে চুমু খান অভিনেতা। যা দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে নেটভুবনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement