shono
Advertisement
Ranbir Kapoor Ramayana

আশা জাগিয়েও রামনবমীতে রাম অবতারে এলেন না রণবীর কাপুর, কবে আসছে 'রামায়ণ' মেগাঝলক?

দেশ নয়, বিদেশের মাটি থেকেই শুরু হবে 'রামায়ণ'-এর প্রচার। কিন্তু কেন পিছিয়ে দেওয়া হল মেগাবাজেট টিজার মুক্তির দিন?
Published By: Sandipta BhanjaPosted: 12:57 PM Mar 27, 2026Updated: 12:57 PM Mar 27, 2026

তিথি-নক্ষত্র মেনে রামনবমীর দিনই রণবীর কাপুরের মেগাবাজেট সিনেমার শুভসূচনা হওয়ার কথা ছিল। চলতিবছর ২৬ এবং ২৭ মার্চ, দু'দিন রামনবমী পড়েছে। এর মাঝেই কোনও এক মাহেন্দ্রক্ষণে সিনেমার চরিত্রদের লুক এবং ঝলক উন্মোচনের পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কিন্তু মার্চের গোড়াতেই শোনা যায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ-কাঁটায় 'রামায়ণ'-এর ঝলক মুক্তি পিছতে পারে। যদিও রঘুনন্দন বেশে রণবীর কাপুরকে দেখার অপেক্ষায় মুখিয়ে ছিলেন দর্শক, তবে আশা জাগিয়েও রামনবমীতে প্রকাশ্যে এল না নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ'-এর ঝলক।

Advertisement

অতীতে প্রভাসের 'আদিপুরুষ' বিতর্ক থেকে শিক্ষা নিয়ে নীতেশ তিওয়ারি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই পৌরাণিক কাহিনি পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোনওরকম খামতি রাখতে চান না তিনি।

'রামায়ণ'-এ রঘুনন্দন বেশে রণবীর কাপুর। ছবি - সংগৃহীত

শুক্রবার সাতসকালে সোশাল মিডিয়ায় বিবৃতি জারি করে প্রযোজক নমিত মালহোত্রা জানান, "শুভ রাম নবমী। এই গল্প আমাদের সকলের। এবং এই গল্পকে জীবন্ত করে তোলার জন্য আমরা গভীর দায়িত্ববোধ, ভক্তি এবং যত্ন-সহকারে লালন করেছি। তাই 'রাম'-এর পরবর্তী ঝলক উন্মোচনের জন্য আমরা হনুমান জয়ন্তীকে বেছে নিচ্ছি। সেই শুভ তিথিতেই বিশ্বের অগণিত ভক্তদের সঙ্গে 'রামায়ণ'-এর উদযাপনে মেতে উঠব আমরা। আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ।" কিন্তু কেন পিছিয়ে দেওয়া হল মেগাবাজেট টিজার মুক্তির দিন? বলিউড মাধ্যম সূত্রে খবর, 'রামায়ণ'-এর পোস্ট প্রোডাকশনের বেশ কিছু কাজ এখনও বাকি। এবং অতীতে প্রভাসের 'আদিপুরুষ' বিতর্ক থেকে শিক্ষা নিয়ে নীতেশ তিওয়ারি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই পৌরাণিক কাহিনি পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোনওরকম খামতি রাখতে চান না তিনি। সেই প্রেক্ষিতেই হয়তো শেষমুহূর্তের কাজে শাণ দিচ্ছেন নির্মাতারা।

রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন রণবীর কাপুর। চাবুক ফিগার গড়তে নাকি তিন বছর ধরে ব্যায়ামাগারে হাড়ভাঙা খাটুনির মধ্য দিয়ে যেতে হয়েছে কাপুরনন্দনকে। এমনকী ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও! যদিও সুপারস্টার কাপুরের ‘আমিষ ত্যাগ’ নিয়ে দ্বিমত রয়েছে, তবে নিষ্ঠার কোনও খামতি রাখেননি রণবীর। 

আগেই জানা গিয়েছিল যে, 'রামায়ণ'-এর ঝলক উন্মোচনের জন্য হাইভোল্টেজ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে প্রযোজক-পরিচালকদের। এবার খবর, দেশ নয়, বরং মার্কিন মুলুকের মাটি থেকেই 'মর্যাদা পুরষোত্তমে'র প্রচার শুরু করতে চলেছেন রণবীররা। আপাতত পাখির চোখ আগামী ২ এপ্রিলের দিকে। কারণ সেদিনই হনুমান জয়ন্তী উপলক্ষে প্রকাশ্যে আনা হবে 'রামায়ণ'-এর টিজার। এদিকে রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন রণবীর কাপুর। চাবুক ফিগার গড়তে নাকি তিন বছর ধরে ব্যায়ামাগারে হাড়ভাঙা খাটুনির মধ্য দিয়ে যেতে হয়েছে কাপুরনন্দনকে। এমনকী ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও! যদিও সুপারস্টার কাপুরের ‘আমিষ ত্যাগ’ নিয়ে দ্বিমত রয়েছে, তবে নিষ্ঠার কোনও খামতি রাখেননি রণবীর। গত নভেম্বর মাসে কয়েক সেকেন্ডের ঝলকেই রাম অবতারে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন, বাকিটা এপ্রিলে দেখার অপেক্ষা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement