আচমকাই আততায়ীর হামলা পপ তারকা রিহানার বাড়িতে। কয়েক রাউন্ড গুলি চালিয়ে ঝাঁজরা করে দেওয়া হল বাড়ির দেওয়াল। হামলার তীব্রতা এতটাই যে, বাড়ির বাইরের দেওয়াল ভেদ করে গুলি চলে যায় অন্দরমহলে। পঁচিশ সালেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রিহানা। লস অ্যাঞ্জেলসের বাড়িতে রয়েছে আরও দুই সন্তান। অতঃপর খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় হলিউড।
পুলিশি সূত্রে খবর, আততায়ী এদিন একটি গাড়ি করে রিহানার বাড়ির সামনে আসেন এবং এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে পপ গায়িকার বাড়িতে কয়েক রাউন্ড গুলি চালান। ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের কেসও উদ্ধার হয়েছে। ঘটনার সময়ে রিহানা বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ৮ মার্চ, রবিবার দুপুর সোয়া একটা নাগাদ আচমকাই রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলি চালায় ৩৫ বছর বয়সি এক মহিলা। আততায়ীর নাম ইভানা লিসেট অরটিজ। পুলিশি সূত্রে খবর, ওই মহিলা এদিন একটি গাড়ি করে রিহানার বাড়ির সামনে আসেন এবং এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে পপ গায়িকার বাড়িতে কয়েক রাউন্ড গুলি চালান। ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের কেসও উদ্ধার হয়েছে। ঘটনার সময়ে রিহানা বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনওরকম হতাহতের খবর পাওয়া যায়নি, তবে গায়িকা যে সন্তানদের নিয়ে নিরাপদে রয়েছেন, সেটা আশ্বস্ত করেছে পুলিশ। ঘনিষ্ঠ সূত্রে খবর, ঘটনার পরই নিরাপত্তা বাড়িয়েছেন রিহানা। শিডিউলেও কাটছাঁট করেছেন। বাড়িতে কড়া নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল? কিছুতেই বুঝতে পারছেন না তিনি। কেনই বা তাঁর পরিবারকে টার্গেট করা হল? দুশ্চিন্তায় রিহানা।
আচমকাই আততায়ীর হামলা পপ তারকা রিহানার বাড়িতে। ছবি- সংগৃহীত
হলিউড মাধ্যম সূত্রে জানা গিয়েছে, খবর পেয়েই লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসের বাড়িতে ছুটে যায় স্থানীয় পুলিশের একটি টিম। গায়িকার বাসভবন থেকে প্রায় আট মাইল দূরে হামলাকারী ইভানা লিসেট অরটিজের সাদা টেসলা গাড়িটি উদ্ধার করে পুলিশ। সেখানেই গ্রেপ্তার করা হয় ৩৫ বছর বয়সি ওই মহিলাকে। খুনের চেষ্টার অভিযোগে ৮৫ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। খবর, ওই মহিলা ফ্লোরিডার অরল্যান্ডো থেকে এসেছেন। কিন্তু আচমকা কেন রিহানার বাড়িতে গুলি চালালেন তিনি? নেপথ্যে কি অন্য কোনও কারণ? তদন্তে নেমেছে লস অ্যাঞ্জেলস পুলিশ।
