shono
Advertisement

‘ব্যোমকেশ’ দেবের ‘সত্যবতী’ রুক্মিণীই! ট্রোলের মুখে পড়ে কী বললেন অভিনেত্রী?

ট্রোলের মুখে পড়েছিলেন 'ব্যোমকেশ' দেবও।
Posted: 09:07 AM May 06, 2023Updated: 09:07 AM May 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক বিরশা দাশগুপ্তর দুর্গরহস্য ছবিতে ব্যোমকেশ দেবের সত্যবতী হচ্ছেন যে রুক্মিণী মৈত্র। তা এতদিন জল্পনাতেই ছিল। তবে সম্প্রতি ছবির শুটিং শুরুর কথা সোশ্যাল মিডিয়ায় আসতেই স্পষ্ট হল এই জল্পনা আসলে একেবারেই সত্যি। আর সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু। মারাত্মক ট্রোলের মুখে পড়লেন রুক্মিণী মৈত্র। তবে এতদিন চুপ করে থাকলেও, রুক্মিণী এবার মুখ খুললেন।

Advertisement

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছেন, সমালোচনার কথা আমি খুব একটা ভাবি না। নটী বিনোদিনীর সময়ও তাই হয়েছে। এবারও তাই হচ্ছে। লোকের সমালোচনা কানে নিলে কাজ করা হবে না।

[আরও পড়ুন: মন্নতে ছিল নৈশভোজ, শাহরুখের ব্যবহারের মুগ্ধ মডেল, ছবি শেয়ার করে জানালেন অভিজ্ঞতা]

এই সাক্ষাৎকারে রুক্মিণী আরও জানিয়েছেন, ”সত্য়বতীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটা সত্য়িই দারুণ ব্যাপার। তবে হ্যাঁ, আমি শরদিন্দু পড়িনি। তবে দামিণী বেণী বসুর কাছে ওয়ার্কশপ করছি। চরিত্রটাকে বোঝার চেষ্টা করছি।”

রূপোলি পর্দায় বারবার ব্যোমকেশ বক্সিকে খুঁজে পেয়েছেন বাঙালি দর্শক। গোয়েন্দা চরিত্রে কখনও উত্তম কুমার কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়, আবার কখনও যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ বা অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে দেবের নাম। টুইটেই চমকে দেন সুপারস্টার। যাতে লিখেছিলেন, “ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা হিসাবে ১৭ বছর পূর্ণ হল। অভিনেতা হিসাবে আমার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। প্রযোজক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্ম। সবসময় আপনাদের আশীর্বাদ কাম্য।

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ! সলমনের বোনের ইদ পার্টিতে নায়িকার ভিডিও দেখেই জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement