shono
Advertisement

দু’জোড়া ‘বান্টি অউর বাবলি’! সিদ্ধার্থ-শর্বরীর পর কারা এলেন সিক্যুয়েলে?

ছবিটি পরিচালনা করবেন বরুণ শর্মা। The post দু’জোড়া ‘বান্টি অউর বাবলি’! সিদ্ধার্থ-শর্বরীর পর কারা এলেন সিক্যুয়েলে? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:28 PM Dec 19, 2019Updated: 08:45 PM Dec 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আসছে ‘বান্টি অউর বাবলি’। বছর চোদ্দ পর দুই চোরের প্রত্যাবর্তনের কথা প্রকাশ্যে এসেছিল কিছুদিন আগেই। জানা গিয়েছিল অভিষেক-রানির পরিবর্তে এবার দেখা যাবে সিদ্ধার্থ-শর্বরীকে। কিন্তু এখন শোনা যাচ্ছে রানি মুখোপাধ্যায়ও নাকি থাকবেন ছবিতে। তবে অভিষেক বচ্চন কিন্তু থাকছেন না। তাঁর বদলে থাকবেন সইফ আলি খান।

Advertisement

এই ছবি দিয়েই ১১ বছর পর পর্দায় ফিরছে ‘হাম তুম’ জুটি। শেষ তাঁদের ২০০৮ সালে ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’ ছবিতে দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁদের আর পর্দায় দেখা যায়নি। রানি মুখোপাধ্যায় জানিয়েছেন, “বান্টি আর বাবলি দর্শকের থেকে প্রচুর ভালবাসা ও প্রশংসা পেয়েছিল। দর্শকেরই ভালবাসার জন্যই যশরাজ ফিল্মসকে ছবির সিক্যুয়েল বানাতে হল। অভিষেক আর আমাকে, দু’জনকেই বান্টি আর বাবলি চরিত্রের জন্য অফার করা হয়েছিল। কিন্তু কোনও কারণে অভিষেক থাকতে পারল না। আমরা ওকে খুব মিস করব। অভিষেকের বদলে সইফ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা খুশি। ওর সঙ্গে কাজ করার অনেক ভাল অভিজ্ঞতা রয়েছে আমার। আশা করি, আগেও দর্শক আমাদের যেমন ভালবাসা দিয়েছে, এই ছবিটির ক্ষেত্রেও তাই হবে।”

[ আরও পড়ুন: জামিয়া কাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা, পড়ুয়াদের পাশে দাঁড়ালেন হৃতিকও ]

রানি মুখোপাধ্যায় ও সইফ আলি খান ছাড়াও ছবিতে থাকবেন সিদ্ধার্থ চতুর্বেদি ও শর্বরী। ‘গাল্লি বয়’ ছবিতে এমসি শেরের ভূমিকায় অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। রণবীর সিংয়ের সঙ্গে, তাঁর পাশাপাশি পাল্লা দিয়ে অভিনয় করা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু সেই কাজটাই করেছিলেন সিদ্ধার্থ। তার ফলও মিলেছিল। তাঁর অভিনয় দেখে অবাক হয়েছিল দর্শক। সমালোচকরাও প্রশংসা করেছিলেন প্রচুর। সেই সিদ্ধার্থকেই এবার দেখা যাবে বান্টির ভূমিকায়। বাবলির ভূমিকায় থাকবেন নবাগতা শর্বরী। সম্প্রতি ছবির ফার্স্টলুকও প্রকাশ্যে এসেছে।

ছবিটি পরিচালনা করবেন বরুণ শর্মা। তিনি ‘সুলতান’ ছবিতে সহ-পরিচালকের কাজ করেছিলেন। অতএব ইন্ডাস্ট্রিতে তিনি একেবারে নতুন নন। আর প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছে আদিত্য চোপড়া। ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

[ আরও পড়ুন: ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’, ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক নিয়ে নিন্দায় বিদ্বজ্জনরা ]

The post দু’জোড়া ‘বান্টি অউর বাবলি’! সিদ্ধার্থ-শর্বরীর পর কারা এলেন সিক্যুয়েলে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার