shono
Advertisement
Jeh Ali Khan Birthday

বিশেষ থিমে সাজল জেহ'র জন্মদিনের ভেন্যু, 'নবাবপুত্তুর'কে জীবনের জোড়া 'শিক্ষা' করিনার

কাপুর ও পতৌদি পরিবারের সকলকে নিয়েই ছেলের জন্মদিনে পারিবারিক উদযাপনে মাতেন করিনা ও সইফ। সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ছবিও।
Published By: Arani BhattacharyaPosted: 05:35 PM Feb 21, 2026Updated: 07:04 PM Feb 21, 2026

বলিউডের 'নবাব' পরিবারে এক্কেবারে সেলিব্রেশনের আমেজ। আর তা হবে নাই বা কেন? সইফ আলি খান ও করিনা কাপুরের (Kareena Kapoor) ছোট ছেলে জেহ 'র জন্মদিন (Jeh Ali Khan Birthday) বলে কথা। আর তাই পতৌদি পরিবারে শনিবার ছিল সাজ সাজ রব। জেহর জন্মদিনের নানা মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন খোদ করিনা কাপুর। এছাড়াও ভাইপো জেহর জন্মদিন কীভাবে উদযাপিত হল তা ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সোহা আলি খান।

Advertisement

এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেন সোহা। সেখানেই দেখা যায়, কার্টুন 'নারুটো' থিমে সেজেছিল জেহর জন্মদিনের ভেন্যু। থিমের সঙ্গে মানানসই থ্রি-টায়ার কেক কেটে এদিন জন্মদিনের সেলিব্রেশন হয় 'নবাবপুত্তুর'র। ক্যাপশনে সোহা লেখেন, ' চোখের নিমেষে পাঁচটা বছর কেটে গেল। কেক কাটার ছবিতে কিছু তো আলাদা হবেই। কেক দেখা যাচ্ছে কিন্তু বার্থডে বয়কে না। আর এসবের মাঝেও বেবোকে লাগছে বরাবরের মতোই সুন্দরী।'

কার্টুন 'নারুটো' থিমে সেজেছিল জেহর জন্মদিনের ভেন্যু। থিমের সঙ্গে মানানসই থ্রি-টায়ার কেক কেটে এদিন জন্মদিনের সেলিব্রেশন হয় 'নবাবপুত্তুর'র।

কাপুর ও পতৌদি পরিবারের সকলকে নিয়েই ছেলের জন্মদিনে পারিবারিক উদযাপনে মাতেন করিনা ও সইফ। সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ছবিও। সেখানেই দেখা যাচ্ছে জেহ'র পাশাপাশি তৈমুরকেও। সঙ্গে রয়েছেন সইফ, করিনা, সোহা, সাবা ও করিশ্মা।

অন্যদিকে ছেলের জন্মদিনে নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন করিনাও। জন্মদিনের উদযাপনের পাশাপাশি সন্তানদের প্রকৃতিকে ভালোবাসার পাঠও দিয়েছেন সইফ-করিনা। গাছ ঠিক কতটা মূল্যবান সেই শিক্ষাও দিয়েছেন করিনা। গাছ বসানো ও মন ভালো করার পথেই এখন থেকে হাঁটার মতো বিষয় শেখাচ্ছেন ছোট ছেলেকে বেবো। তা এই পোস্টেই স্পষ্ট। বাড়ির বাগানে তাই সকলে মিলে গাছ বসান এদিন। সইফের পাশাপাশি করিনাও শামিল হয়েছিলেন তাতে। করিনার পোস্টেই দেখা যায় সেই মুহূর্ত। করিনার ওই পোস্টে জেহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মাসি রিধিমা কাপুর থেকে থেকে নেহা ধুপিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement