shono
Advertisement
Malaika Arora

১৯ বছরের ছোট প্রেমিকের সঙ্গে রোমে 'রোমাঞ্চ' মালাইকার! ছবি ফাঁস হতেই 'বদনাম মুন্নি'

ডুবে ডুবে জল খাচ্ছিলেন! এবার ১৯ বছরের ছোট হিরে ব্যবসায়ীকে নিয়ে বিদেশ ট্যুরে মালাইকা অরোরা। ফাঁস হওয়া ছবি ঘিরে তুঙ্গে চর্চা।
Published By: Sandipta BhanjaPosted: 03:23 PM Feb 21, 2026Updated: 03:23 PM Feb 21, 2026

অর্জুন কাপুরকে অতীত করে 'ছাঁইয়া ছাঁইয়া গার্ল'-এর জীবনে যে নতুন প্রেম এসেছে, এনরিক ইগলেসিয়াসের মুম্বই কনসার্টই ফাঁস করেছিল সেই 'গোপন খবর'। এবার মালাইকা অরোরার প্রেমের জল্পনাযজ্ঞে ঘৃতাহূতির কাজ করল একটি ছবি। যা কিনা বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে।

Advertisement

সম্প্রতি ইতালিতে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা অরোরা। সেখানেই অসমবয়সি নতুন 'প্রেমিকে'র সঙ্গে নায়িকাকে লেন্সবন্দি করেন জনৈক ভক্ত। আর সোশাল পাড়ার সুবাদে সেই 'লাখ টাকার ফ্রেম' নিয়েই এখন যত্ত চর্চা। পরনে কালো ট্রেঞ্চ কোট। টাইট করে বাঁধা চুল। নো মেকআপ লুকেও মালাইকা যেন দ্যুতি ছড়াচ্ছেন। আর পাশেই 'মুন্নি'র গালে গাল ঠেকিয়ে সেই রোম্যান্টিক মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন নায়িকার চর্চিত প্রেমিকা। যদিও সেই সেলফি তাঁরা ব্যক্তিগত স্তরেই রেখেছেন, এখনও পর্যন্ত জনসমক্ষে আনতে দেননি, তবে তারকাদের প্রেমবিলাস কি আর চাপা থাকে? মালাইকার ক্ষেত্রেও তার অন্য়থা হয়নি। জনৈক অনুরাগীর সুবাদে রোমের সেই রোম্যান্টিক মুহূর্ত এখন সেলেব পাড়ার টকিং পয়েন্ট!

চব্বিশ সালে অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষ মেহেতার সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। গত এক বছর ধরে একে-অপরকে ডেট করছেন তাঁরা। যদিও মালাইকার জীবনে নতুন করে বসন্ত উঁকি দেওয়ায় বেজায় উল্লাস অনুরাগীমহলে, তবে নিন্দুকরা মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন শ্বশুর সেলিম খানের ভেন্টিলেশনে থাকার কথা।

অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের 'পোক্ত' প্রেমেও ভাঙন ধরার পরই কানাঘুষো শোনা যায়, হাঁটুর বয়সি প্রেমিকে মজেছেন মালাইকা। সেলেব পাড়ার অন্দরমহল সূত্রে খবর, মুন্নি যাঁর প্রেমে পড়েছেন তিনি আদতে হিরে ব্যবসায়ী। নাম হর্ষ মেহেতা। বয়স ৩৩। বাহান্নর মালাইকার সঙ্গে তাঁর বয়সের ফারাক উনিশ বছর। গতবছর নভেম্বর মাসের গোড়ার দিকেই হর্ষের সঙ্গে রং মিলান্তি পোশাকে এনরিকের কনসার্ট উপভোগ করতে দেখা গিয়েছিল মালাইকাকে। এবার নাকি সেই বিশেষ বন্ধুকে নিয়েই প্রেমদিবসের ছুটি কাটাতে বিদেশে উড়ে গিয়েছিলেন ভ্রমণবিলাসী অভিনেত্রী।

রোমে হর্ষ মেহেতার সঙ্গে মালাইকা। ছবি- সোশাল মিডিয়া

চব্বিশ সালে অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষ মেহেতার সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। গত এক বছর ধরে একে-অপরকে ডেট করছেন তাঁরা। যদিও মালাইকার জীবনে নতুন করে বসন্ত উঁকি দেওয়ায় বেজায় উল্লাস অনুরাগীমহলে, তবে নিন্দুকরা মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন শ্বশুর সেলিম খানের ভেন্টিলেশনে থাকার কথা। তাঁদের কথায়, আপনি পিতৃহারা হওয়ার সময়ে আরবাজ-সলমনরা আপনার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন দেখা করতে। আর সেলিম খান যখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে, তখন আপনি হাঁটির বয়সি প্রেমিকের সঙ্গে রোম্যান্সে ব্যস্ত! যদিও এসব বদনামে কোনওদিনই পাত্তা দেননি 'মুন্নি'। এবারও তার ব্যতিক্রম হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement