shono
Advertisement
Salman Khan

খুদেকে বাঁচাতে অস্থিমজ্জা দান করেছেন সলমন, আপ্লুত ভাইজান ভক্তরা

দাবাং হওয়ার পাশাপাশি সলমন যে এক বড় হৃদয়ের মানুষ, তা যেন ফের প্রমাণ দিলেন ভাইজান।
Published By: Akash MisraPosted: 06:47 PM Jul 30, 2024Updated: 07:18 PM Jul 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘনিষ্ঠরা বলেন, সলমন নাকি একেবারে নারকেলের মতো। তাঁর বাইরেটা শক্ত। ভিতরটা অর্থাৎ মনটা নরম। সিনেমার পর্দায় দাবাং হওয়ার পাশাপাশি সলমন যে এক বড় হৃদয়ের মানুষ, তা যেন ফের প্রমাণ দিলেন ভাইজান।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সালটা ২০১০। একটি শিশুকে বোন ম্যারো দান করে প্রাণ বাঁচিয়ে ছিলেন সলমন। তথ্য বলছে, সলমনই প্রথম কোনও ভারতীয়, যিনি অস্থিমজ্জা দান করেছেন। চিকিৎসক সুনীল পারেখ সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পূজা নামের এক খুদের প্রাণ বাঁচে সলমনের দান করা বোন ম্যারোতেই।

[আরও পড়ুন: ওয়ানড় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, আর্থিক সাহায্য ঘোষণা মোদির

তবে জানা গিয়েছে, সলমনের এমন উদ্য়োগের পর এগিয়ে আসেন তাঁর ভাই আরবাজ খানও। চিকিৎসক সুনীল পারেখ জানিয়েছেন, ''অস্থিমজ্জার রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় এগিয়ে আসার জন্যে আমি সলমন খানকে ধন্যবাদ জানাই। সেই সময় ভাইজান ছোট্ট একটি মেয়ে পুজার কথা খবরের কাগজে পড়েছিলেন। একটি ছোট্ট মেয়ে যার অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। তিনি পুরোটাই পড়েছিলেন। দুর্ভাগ্যবশত, সবাই শেষ মুহুর্তে পিছিয়ে গেলে শুধুমাত্র সলমন এবং আরবাজ নিজেদের অস্থিমজ্জা দান করেন।'' স্বাভাবিকভাবেই সলমনের এমন উদ্যোগে আপ্লুত সলমন ভক্তরা।

প্রসঙ্গত, প্রাণনাশের হুমকির তোয়াক্কা না করে ‘দাবাং’ মেজাজেই ‘সিকন্দর’ ছবির শুটিং শুরু করে গিয়েছেন সলমন খান (Salman Khan)। কড়া নিরাপত্তার মোড়কে শুটিং করছেন পরিচালক এ আর মুরুগাদোস।

‘সিকন্দর’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। আগামী বছরের ইদে ‘সিকন্দর’ মুক্তি পাওয়ার কথা।

[আরও পড়ুন: গরুপাচার কাণ্ড: CBI মামলায় অনুব্রত মণ্ডলের জামিন, জেলমুক্তি হবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং।
  • সিনেমার পর্দায় দাবাং হওয়ার পাশাপাশি সলমন যে এক বড় হৃদয়ের মানুষ, তা যেন প্রমাণ পেল সম্প্রতি।
Advertisement