shono
Advertisement
Samay Raina

'আমির স্যরের মতো খেলা...' মুনওয়ারকে খোঁচা দিতে গিয়ে 'বদ রসিকতা' সময় রায়নার!

সরাসরি না বললেও তাঁর মন্তব্য থেকে পরিষ্কার, তিনি আমিরের তৃতীয় বিয়ের কথাই বলতে চেয়েছেন।
Published By: Biswadip DeyPosted: 12:05 PM Jul 29, 2026Updated: 12:29 PM Jul 29, 2026

সময় রায়না (Samay Raina)আর বিতর্ক কি হাত ধরাধরি করে হাঁটে? ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ বিতর্কে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তাঁকে। দিতে হয়েছে মোটা জরিমানা। কিন্তু এবার ফের বিতর্কে জড়ালেন নামী কমেডিয়ান। এবার তাঁর 'জোক' আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে।

Advertisement

শোয়ের দ্বিতীয় সিজনে মুনাওয়ার ফারুকিকে নিয়ে মজা করতে গিয়েই এই 'কাণ্ড' করেছেন তিনি। এবারের এফিসোডে রাঘব জুয়াল ও নীহারিকা এনএম এসেছিলেন অতিথি হয়েছে। তাঁদের ছবি 'ভাই তেরা স্টার হ্যায়'-এর প্রচার করতে। সেখানে দর্শকদের উদ্দেশে সময় রায়না বলেন, ৩০ জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে। যদি বেশি বৃষ্টি হয়, ওটিটিতেও দেখা যাবে। সঙ্গে সঙ্গে রাঘব বলে ওঠেন, ''কী বলছ কী? এসব বোলো না। আমাদের ছবিটা ১ আগস্ট ওটিটিতে আসছে না। এটা কেবলই থিয়েটারে মুক্তি পাচ্ছে। বড় পর্দাতেই দেখতে হবে, ওটিটিতে নয়।'' যা শুনে দর্শকাসনের অনেকেই হেসে ওঠেন। যা শুনে রাঘব বলেন, ''আমি তো আমির খান স্যরের মতো গেম খেলছি। সোজা থিয়েটারে আসতে হবে। ওখানেই দেখতে হবে।'' আর সেটা শুনেই সময় বলে ওঠেন, ''আমির স্যরের মতো গেম তো মুনাওয়ার খেলছে।'' সরাসরি না বললেও তাঁর মন্তব্য থেকে পরিষ্কার, তিনি আমিরের তৃতীয় বিয়ের কথাই বলতে চেয়েছেন। কেননা সম্প্রতি মুনাওয়ার দ্বিতীয় বিয়ে করেছেন।

উল্লেখ্য, আমির খান ১৯৮৬ সালে প্রথম রীনা দত্তকে বিয়ে করেন। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন অভিনেতা। তবে ২০২১ সালে তাঁরাও অজ্ঞাতকারণে ডিভোর্সের পথে হাঁটেন। এবার ছাব্বিশ সালের জুলাইয়ে নিজের মুম্বইয়ের বাসভবনে গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সারেন অভিনেতা। দুই প্রাক্তন এবং আমিরের বর্তমান স্ত্রী সকলেই হিন্দু। আর সেই প্রেক্ষিতেই বিপাকে জড়িয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। বিয়ের পর বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় প্রথম বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। সেখানেই ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে অভিনেতার কুশপুতুল জ্বালায় বিক্ষোভকারীরা। বজরং দলের সদস্যদের মুখে ‘আমির খান মুর্দাবাদ’, ‘জেহাদি, আমির খান ভারত ছাড়ো’র মতো স্লোগানও শোনা যায়। এহেন বিতর্কের মাঝেই সময় রায়নাও খোঁচা দিলেন আমিরকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement