shono
Advertisement
Shahrukh Khan

ভাঙা চোয়াল, এক মুখ সাদা দাড়ি, ফাঁস 'কিং' শাহরুখের লুক!

এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে সুহানা খানকে।
Published By: Akash MisraPosted: 07:02 PM May 14, 2024Updated: 07:02 PM May 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরে বলিউডকে চমকে দিয়েছিল শাহরুখের কামব্যাক। একই বছরে তিন তিনটে ব্লকবাস্টার। 'পাঠান','জওয়ান', 'ডাঙ্কি'। আর জওয়ান তো বলিউডের সবর্কালের রেকর্ড ভেঙেছে বক্স অফিসের ব্যবসায়। তারপর থেকেই কিং খান নিজেকে তৈরি করছেন, পরের চমকের জন্য। আর সেই চমকই এবার ফাঁস হয়ে গেল। পরিচালক সুজয় ঘোষের 'কিং' ছবির শুটিং ফ্লোর থেকে ফাঁস হল শাহরুখের লুক।

Advertisement

শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

[আরও পড়ুন: সলমনের বাড়িতে হামলা: গ্রেপ্তার আরও ১, কত টাকা পেয়েছিল শুটাররা? ]

পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতিমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তাঁর অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটে সুহানাকে ঘিরে নানা ট্রোল নজরে এসেছিল। তবে ওসবকে পাত্তা দেননি সুহানা বা শাহরুখ। শাহরুখকন্যার এখন মন নতুন ছবিতে।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা (Suhana Khan)। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

[আরও পড়ুন: ‘বহুরূপী’র শুটিং শেষ, কীভাবে সেলিব্রেট করলেন ঋতাভরী-আবিররা? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে।
  • পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতিমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার।
Advertisement