shono
Advertisement
Kiara Advani's Toxic Scenes

'টক্সিক' যশের সঙ্গে যৌনদৃশ্যে ঝড় কিয়ারার! 'কেমন স্বামী, সামলাতে পারেন না?', খোঁটা শুনলেন সিদ্ধার্থ

সিদ্ধার্থ মালহোত্রাকে কিয়ারা আডবানির সঙ্গে ডিভোর্সের নিদান 'সংস্কারি' নেটপাড়ার।
Published By: Sandipta BhanjaPosted: 08:26 PM Aug 28, 2026Updated: 08:26 PM Aug 28, 2026

'টক্সিক' সিনেমায় মাত্রাতিরিক্ত যৌনদৃশ্য নিয়ে বিতর্কের অন্ত নেই। নায়িকাদের খুল্লমখুল্লা যৌনগন্ধী দৃশ্যের জেরে জন্মলগ্ন থেকেই কটাক্ষ, সমালোচনার শিকার 'কেজিএফ' স্টারের ছবি। বিশেষ করে 'তবাহি' গানটি মুক্তির পর ঘনিষ্ঠদৃশ্যে যশ-কিয়ারার রসায়ন নিয়ে চর্চা অন্তহীন। 'গান না কন্ডোমের বিজ্ঞাপন?'- এহেন খোঁটার মুখেও পড়তে হয়েছে দুই তারকাকে। এবার যশের সঙ্গে যৌনদৃশ্যে কিয়ারা আডবানি ঝড় তোলায় কটাক্ষের মুখে পড়তে হল সিদ্ধার্থ মালহোত্রাকে।

Advertisement

যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আডবানি।

'তবাহি' গান মুক্তির পর বলিউড নায়িকার সাহসী অবতার দেখে সভ্যমহলের একাংশের ভ্রুযুগল আন্দোলিত হয়েছিল! সেসময়ে কম কটু কথা শুনতে হয়নি কিয়ারাকে। কারণ লাস্য আর আবেদনের মিশেলে গানের প্রতিটি দৃশ্য একেবারে অন্তরঙ্গতায় মাখামাখি! বড়পর্দায় সেই সমীকরণ আরও প্রকট। এবার সিদ্ধার্থ মালহোত্রা তাঁর নতুন কাজের ভিডিও ভাগ করে নিতেই নেটবাসিন্দাদের 'অভিযোগের ডালি' উপচে পড়ল। সম্প্রতি অভিনেতা সোশাল মিডিয়ায় এক বিজ্ঞাপনী ভিডিও শেয়ার করেন। সেই পোস্টের মন্তব্যবাক্সেই লাগাতার বিষোদ্গার শুরু করেন 'সংস্কারি' নেটবাসিন্দারা। স্ত্রী কিয়ারার রগরগে যৌনগন্ধী দৃশ্যের জন্য সমালোচনার শিকার হতে হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকে।

'ডিভোর্সই একমাত্র সমাধান।' একাংশ আবার 'টক্সিক' ছবিতে যশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্যগুলি 'জিফ'-এর আকারে মন্তব্য বাক্সে পোস্ট করে লিখেছেন, 'সিদ্ধার্থ, তোমার মতো অসহায় স্বামীর জন্য আমরা ন্যায়বিচার চাইছি।' 

যশের সঙ্গে যৌনদৃশ্যে কিয়ারা আডবানি ঝড় তোলায় কটাক্ষের মুখে পড়তে হল সিদ্ধার্থ মালহোত্রাকে।

কারও প্রশ্ন, 'আপনি কেমন স্বামী, স্ত্রীকে সামলাতে পারেন না?' কেউ বা জানতে চাইলেন, 'এহেন বোল্ড বোল্ড ছবিতে কিয়ারাকে অভিনয় করতেই বা দিলেন কেন?' কেউ বা সিদ্ধার্থকে খোঁচা দিয়ে লিখেছেন, 'তোমার স্ত্রী যশের সঙ্গে, একটু দেখো।' কারও বা নিদান, 'ডিভোর্সই একমাত্র সমাধান।' একাংশ আবার 'টক্সিক' ছবিতে যশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্যগুলি 'জিফ'-এর আকারে মন্তব্য বাক্সে পোস্ট করে লিখেছেন, 'সিদ্ধার্থ, তোমার মতো অসহায় স্বামীর জন্য আমরা ন্যায়বিচার চাইছি।' কেউ কেউ সহানুভূতি দেখিয়েই বিদায় নিয়েছেন সেখান থেকে। এহেন নানা কটাক্ষবাণের ভিড় সিদ্ধার্থ মালহোত্রার পোস্টের মন্তব্যবাক্সে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement