shono
Advertisement

'দুই থেকে তিন...', সন্তান হওয়ার সুখবর দিলেন শোভন-সোহিনী, কবে আসছে 'জুনিয়র'?

২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে সাতপাকে বাঁধা পড়েছিলেন তারকাজুটি। আর ছাব্বিশ সালে ঠিক ওই একই দিনে সন্তান আগমনের সুখবর দিলেন শোভন-সোহিনী।
Published By: Sandipta BhanjaPosted: 07:13 PM Jul 15, 2026Updated: 07:19 PM Jul 15, 2026

গত একমাসব্যাপী জল্পনার পর শেষমেশ দুই থেকে তিন হওয়ার সুখবর দিলেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। ২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে সাতপাকে বাঁধা পড়েছিলেন তারকাজুটি। আর ছাব্বিশ সালের ঠিক ১৫ জুলাইতেই সন্তান আগমনের সুখবর দিলেন সোহিনী-শোভন।

Advertisement

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধসন্ধ্যায় নিজেরাই জানালেন যে, তাঁদের পরিবারে এবার খুদে সদস্য আসতে চলেছে।

জুন মাসেই কানাঘুষো শোনা যায়, মা হতে চলেছেন সোহিনী সরকার। চব্বিশ সালের জুলাই মাসে শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী। যদিও শোভন কিংবা সোহিনী কেউই সেসময়ে এইখবর ফাঁস করতে চাননি, তবে বাংলা সেলেব পাড়ার অন্দরমহল সূত্রে জানা গিয়েছিল, তারকাদম্পতির সংসারে নাকি খুব শিগগিরিই খুদে সদস্য আসতে চলেছে। তাছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুমহলের অনেকেই নাকি সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতেন, কিন্তু যতক্ষণ না তারকাদম্পতি নিজেরা এহেন সুখবর প্রকাশ্যে আনছেন, ততক্ষণ নিজেদের মুখে কুলুপ আঁটারই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধসন্ধ্যায় নিজেরাই জানালেন যে, তাঁদের পরিবারে এবার খুদে সদস্য আসতে চলেছে।

মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ সোহিনী সরকার। আগলে স্বামী শোভন গঙ্গোপাধ্যায়।

এদিন তারকাদম্পতি সোশাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়ে মা-বাবা হওয়ার সুখবর দেন। সেখানেই স্পষ্ট সোহিনীর স্ফীতোদর। সাদা রঙের কুর্তি, খোলা চুল, কানে গোঁজা ছোট্ট ফুল, হালকা মেকআপ আর সিঁথিতে সিঁদুরে নায়িকার মাতৃত্বের লাবণ্য যেন ঠিকরে পড়ছে। অন্যদিকে, শোভনের পরনে আকাশি রঙের পাঞ্জাবি। অন্তঃস্ত্বা স্ত্রীকে আগলে রেখেছেন শোভন। এহেন মিষ্টি মুহূর্তের ঝলক ভাগ করে নিয়ে তারকাদম্পতি লিখেছেন, 'তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।' রথযাত্রার ঠিক আগের দিনই সন্তানে আগমনের সুখবর দিলেন শোভন-সোহিনী। এদিকে খবর প্রকাশ্যে আসতেই তারকাদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

শোনা যায়, এই বছরের প্রথম ভাগেই নাকি মা হওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন সোহিনী সরকার। সূত্র বলছে, এই মুহূর্তে মা হওয়ার দিকে বেশ কয়েক ধাপ এগিয়েও গিয়েছেন অভিনেত্রী। সিনেপাড়ার নানা অনুষ্ঠান, প্রিমিয়ারে বর্তমানে সোহিনী সরকারকে খুব একটা পাওয়া যাচ্ছে না। সম্প্রতি নিজের ছবি ‘ফেরা’র প্রিমিয়ারেও অনুপস্থিত ছিলেন । যে ছবিতে ঋত্বিক চক্রবর্তী, সঞ্জয় মিশ্রের সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নিয়েছেন সোহিনী। কিন্তু সেই সিনেমার প্রিমিয়ারে টলিপাড়ার সিংহভাগ উপস্থিত থাকলেও দেখা যায়নি অভিনেত্রীকে। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত আসলে। এবার নিজেরাই মা-বাবা হওয়ার সুখবর দিলেন শোভন-সোহিনী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার