২৯ মার্চ, গত রবিবারই মা হয়েছেন সোনম কাপুর (Sonam Kapoor)। অভিনেত্রীর কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। স্বামী আনন্দ আহুজার সঙ্গে সোশাল মিডিয়ায় অভিনব পন্থায় সেই সুখবর ভাগও করে নিয়েছিলেন। এবার সদ্যোজাত সন্তানকে বুকে আঁকড়ে জীবনের নতুন অধ্যায় নিয়ে আবেগঘন পোস্ট করলেন সোনম। পাশাপাশি দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেয়ে আম্বানিদেরও ধন্যবাদ জানিয়েছেন অনিলকন্যা।
সন্তান হওয়ার পর সাধারণত ক্যামেরার অন্তরালেই থাকতে দেখা যায় অভিনেত্রীদের। ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট থেকে বিপাশা বসুর মতো একাধিক নায়িকা সেপথে হেঁটেছেন। তবে ব্যতিক্রম সোনম! প্রথম মাতৃত্বের পর সোনমও নিজেকে ক্যামেরার অন্তরালেই রেখেছিলেন, কিন্তু দ্বিতীয় পুত্রসন্তানের জন্মের পর আর কোনওরকম রাখঢাক করলেন না।
এই প্রথমবার নবজাতকের ছবি পোস্ট করলেন মা সোনম। এর আগে দিদি রিয়া কাপুরের কোলে খুদেকে দেখা গিয়েছিল। তবে শুক্রবার নিজেই দ্বিতীয় সন্তানের ছবি পোস্ট করে অনুরাগীদের সারপ্রাইজ দিলেন সোনম কাপুর। সন্তান হওয়ার পর সাধারণত ক্যামেরার অন্তরালেই থাকতে দেখা যায় অভিনেত্রীদের। ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট থেকে বিপাশা বসুর মতো একাধিক নায়িকা সেপথে হেঁটেছেন। তবে ব্যতিক্রম সোনম! প্রথম মাতৃত্বের পর সোনমও নিজেকে ক্যামেরার অন্তরালেই রেখেছিলেন, কিন্তু দ্বিতীয় পুত্রসন্তানের জন্মের পর আর কোনওরকম রাখঢাক করলেন না। বরং হাসপাতালে সদ্যোজাতের সঙ্গে ফ্রেমবন্দি করা আবেগঘন মুহূর্ত ভাগ করে নিলেন সকলের সঙ্গে।
দ্বিতীয়বার পুত্র সন্তানের মা হলেন সোনম। ছবি: ইনস্টাগ্রাম
সোনম কাপুরের শেয়ার করা ছবিতেই দেখা গেল, হাতে স্যালাইনের চ্যানেল। হাসপাতালের বিছানায় শুয়ে পরম শান্তিতে খুদেকে বুকে আঁকড়ে রেখেছেন তিনি। আর সেই মিষ্টি মুহূর্ত ক্যামেরায় ধরেছেন অভিনেত্রীর স্বামী আনন্দ আহুজা। সেই ছবি ভাগ করে নিয়েই রিলায়েন্স হাসপাতালকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। প্রসূতিকালে যেভাবে সেখান থেকে চিকিৎসা পেয়েছেন, সেকথা জানিয়েই আম্বানিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোনম কাপুর। পোস্টে উল্লেখ, "নীতা আন্টি সত্যিই অসাধারণ এক চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। হাসপাতালে সবসময়ে এমন আন্তরিকতা আশা করা যায় না। কিন্তু এখানে এত ভালো শুশ্রূষা পেলাম, যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।"
