৩১ মে, রবিবাসরীয় ছুটির দিনে সকাল থেকেই দেবের প্রযোজনা সংস্থার অফিসে ছিল চরম ব্যস্ততা। ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে আগামী ছবি 'দেশু ৭' শুভ মহরতের অনুষ্ঠান। প্রত্যেকের পরনে ধবধবে সাদা পোশাক, ক্ল্যাপস্টিক হাতে হাসি মুখে লেন্সবন্দি ছবির কলাকুশলীরা। পুজোর সময় হাঁটু মুড়ে প্রণাম করতে দেখা যায় দেবকে আর পাশে দাঁড়িয়ে শুভশ্রী। প্রণাম শেষেই দেব মজা করে বলে ওঠেন, "এটা যেন মনে না হয় আমি ওঁর পায়ে পড়ছি।" মেগাস্টারের এই 'দুষ্টিুমি'তে অফিসের ভিতর একেবারে হাসির ফেয়ারা। আর ঠিক সেই মুহূর্তেই দেবকে আশীর্বাদ শুভশ্রীর (Subhashree Ganguly)!
সমাজমাধ্যমে মুহূর্তে ভাইলার 'দেশু'র সেই বিশেষ মুহূর্ত। এরপরই দেবের ফ্যানপেজের তরফে তৈরি হয়ে যায় মজার মিম। যেখানে আশীর্বাদের মুহূর্তটা শেয়ার করে লেখা, 'আশীর্বাদ করলাম যেন তোমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়।' দেবের বিয়ে ঘিরে এমনিতেই ভক্তরা অত্যুৎসাহী। আর সেই উত্তেজনাকে উসকে এই মিম যেন এখন সোশাল মিডিয়া সেনসেশন! তবে এই পোস্ট ঘিরে সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। 'দেশু' ভক্তদের একাংস এই পোস্টের মজা উপভোগ করেছেন আবার অনকের মতে, দেব যে অ্যাঙ্গলটা বারণ করেছিলেন সেটা নিয়ে তাঁকে খোঁচা দেওয়া হল!
যদিও দেব (Dev) বা শুভশ্রীর তরফে এই মিমের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, এই মুহূর্তে দেব-শুভশ্রী জুটির গ্র্যান্ড কামব্যাক ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনার পারদ একেবারে তুঙ্গে। তাঁদের প্রতিটি মুহূর্তে চোখ রাখছে অনুরাগীরা। দেব-শুভশ্রীর ফ্যানপেজগুলোর তরফে আগামীতে যে অনেক মদার মিম তৈরি হবে সে কথা বলার অপেক্ষাই রাখছে না। দেবের ছবি মানেই সেখানে কোনও না চমক। ইধিকা থেকে জ্যোতির্ময়ী কুণ্ডুর মতো টেলি নায়িকাদের বড় পর্দায় বিগ ব্রেক দিয়েছেন সুপারস্টার দেব। এবার সেই তালিকায় নয়া সংযোজন সৈরিতি বন্দ্যোপাধ্যায়ও।
প্রযোজক হিসেবে সফল দেব পরিচালক হিসেবেও সাফল্য অর্জন করবেন বলেই আশাবাদী ভক্তরা। শুভ মহরতের পর ১ জুন, ২০২৬ পরিচালক হিসেবে পথচলা শুরু করেছেন মেগাস্টার দেবের। ‘নতুন জার্নি নতুন শুরু। সকলের আশীর্বাদ কাম্য, প্রত্যেককে পাশে চাই।’ ঠিক এই ক্যাপশনেই সমাজমাধ্যমে সুখবর শেয়ার করেছিলেন পরিচালক-প্রযোজক তথা দেব। এই ছবি ঘিরে আগামীতে আরও অনেক চমকের অপেক্ষায় 'দেশু'র অনুগামীরা।
