shono
Advertisement
Swara Bhaskar Jauhar Comment Row

'ভালো সিনেমা যদি খারাপ মানসিকতা নিয়ে...,' জহর প্রথা বিতর্কে স্বরাকে খোঁচা 'পদ্মাবত' চিত্রনাট্যকারের

'পদ্মাবত'-এর জহর ব্রত পালনের দৃশ্য নিয়ে বিতর্কের মাঝে সাফাই সহ-চিত্রনাট্যকার প্রকাশ কাপাডিয়ার।
Published By: Kasturi KunduPosted: 12:55 PM Sep 03, 2026Updated: 01:48 PM Sep 03, 2026

চিতোরের রানি পদ্মাবতীর জহর ব্রত পালন করে আত্মবলিদানের প্রেক্ষাপটেই 'পদ্মাবত'-এর গল্প বুনেছিলেন সঞ্জয়লীলা বনশালি। জহর প্রথা নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar Jauhar Comment Row)। বাস্তব প্রেক্ষাপট, সামাজিক দৃষ্টিভঙ্গির সঙ্গে ‘পদ্মাবত’ সিনেমার দৃশ্যের তুলনা টেনে অভিনেত্রী যে মন্তব্য করেছেন, তা নিয়ে চর্চার অন্ত নেই বর্তমানে। দীর্ঘ আট বছর আগে সেন্সরের চোখ রাঙানি ও একাধিক কাটছাটের পর প্রেক্ষাগৃহের আলো দেখেছিল ‘পদ্মাবত’। স্বরার বক্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে তা বললে অত্যুক্তি হবে না। এহেন মন্তব্যে হিন্দুত্ববাদী সংগঠন কর্নি সেনার রোষের মুখে অভিনেত্রী। বিতর্কের মাঝে মুখ খুললেন সহ-চিত্রনাট্যকার প্রকাশ কাপাডিয়ার (Prakash Kapadia)।

Advertisement

'পদ্মাবত'এ জহর ব্রত পালনের দৃশ্য উপস্থাপনা নিয়ে স্বরার প্রশ্নে বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। নির্মাতাদের দৃষ্টিভঙ্গির পক্ষ নিয়ে তাঁর বক্তব্য, গবেষণা এবং ঐতিহাসিক সূত্রের ওপর নির্ভর করে সিনেমা তৈরি করা হয়েছিল। জহর প্রথার দৃশ্যটি সেযুগের গল্প বলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যা চিতোরের সেসময়ের কঠিন বাস্তবেরই প্রতিফলন। আরও বিশদে ব্যাখ্যা দিয়ে প্রকাশ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, "গবেষণা এবং ইতিহাসের পাতায় যা লেখা আছে, তার ভিত্তিতেই ছবিটি তৈরি করেছি।"

আরও বলেন, "প্রত্যেক দর্শক ছবিটিকে নিজের মতো করে ব্যাখ্যা করেছেন। আমরা সিনেমায় যেটা দেখিয়েছি অর্থাৎ জহরের দৃশ্য সেটা ছিল সেসময়ের রূঢ় বাস্তব। বর্তমান সময় তো অতীত বদলে ফেলা সম্ভব নয়। এটা মানুষের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। একটি ভালো সিনেমাও আপনি খারাপ মানসিকতা নিয়ে দেখলে তা বাজে মনে হতে পারে। আপনি একজন দর্শক হিসেবে সিনেমাটি দেখতে যাচ্ছেন নাকি বিতর্কিত কিছু খুঁজতে যাচ্ছেন? অথবা নেতিবাচক কিছু খুঁজে বের করতে যাচ্ছেন।"

'জওহর প্রথা' দৃশ্য প্রদর্শনে আপত্তি স্বরার

প্রকাশের কথায়, "পদ্মাবত-এর ক্ষেত্রেও মানুষ সিনেমাটি দেখার আগেই আপত্তি তুলেছিলেন। অনেক প্রতিবাদ হয়েছে, এত বছর পরও সেই একই আলোচনার পুরনাবৃত্তি। তাই আমি আর কী বলতে পারি? মানুষ যা বলার বলুক।" সহ-চিত্রনাট্যকার প্রকাশ কাপাডিয়া একটি যুক্তিতে অনড়, চলচ্চিত্র নির্মাতারা সেসময়ের যে বাস্তবতা তুলে ধরতে চেয়েছিলেন এই ঘটনাগুলিও তারই অংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement