অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে টলিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে ইউভানের স্কুল ছুটি পড়ার পর তার আবদারেই দুবাইয়ে বেড়াতে যান অভিনেত্রী। কিন্তু সেখানে যখন পা রাখেন তখন পরিস্থিতি অগ্নিগর্ভ হতে শুরু করেছে। এই মুহূর্তে সেখানেই আটকে অভিনেত্রী।
কেমন আছেন এখন শুভশ্রী ও ইউভান? এ বিষয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে রাজ বলেন, "গতকাল, শনিবারই ওখানে পৌঁছেছে ওরা। বেড়াতে গিয়েছে। আর কাল থেকে পরিস্থিতিও ওখানে জটিল হয়েছে। একটা জায়গায় আটকে রয়েছে ওরা। খুবই চিন্তায় রয়েছি স্বাভাবিকভাবে আমরা সকলেই। আমাদের কথা হয়েছে দু'জনের। সঙ্গে ইউভান আছে যেহেতু তাই চিন্তাটা একটু বেশিই হচ্ছে। ওরা ওখানে পাম জুমেইরাতে উঠেছে। ওই হোটেলের অদূরেই একটু আগে বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে ওখানে সরকারের তরফে নির্দেশিকা জারি করে প্রত্যেককে বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে। তবে আমাদের ওখানে বন্ধু-আত্মীয় রয়েছেন। তাঁরা সামলাচ্ছেন ওদের, যত্ন নিচ্ছেন। দুশ্চিন্তায় রয়েছি। তবে আতঙ্কিত নই।"
অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে টলিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে ইউভানের স্কুল ছুটি পড়ার পর তার আবদারেই দুবাইয়ে বেড়াতে যান অভিনেত্রী।
আপাতত কলকাতায় মেয়ে ইয়ালিনিকে সামলাচ্ছেন রাজ। তাঁর গলায় উৎকণ্ঠা স্পষ্ট। স্ত্রী ও সন্তান যাতে সঠিকভাবে দেশে ফিরতে পারে তার জন্য কোনওরকম সরকারি সহযোগীতা চেয়েছেন কিনা তা জানতে চাইলে রাজ বলেন, "এখনও অবধি কোনও রকম সরকারি সহযোগীতা চাইনি। ওরা নিরাপদে বাড়ি ফিরে আসবে।" উল্লেখ্য, উল্লেখ্য, শনিবার আরব আমিরশাহীর আবু ধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াধ, কাতারের দোহায় হামলা চালিয়েছে ইরান। শুভশ্রী ছাড়াও এই তালিকায় রয়েছেন অভিনেত্রী সোনাল চৌহান, পিভি সিন্ধুও। তালিকায় রয়েছে ভারতের বাস্কেটবল দলও। এছাড়াও রয়েছেন বহু আমজনতা, যারা দেশে ফেরার জন্য অপেক্ষারত।
