shono
Advertisement
Sonal Chauhan

অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে সোনাল চৌহান, 'দয়া করে বাঁচান', প্রধানমন্ত্রীর কাছে আর্তি অভিনেত্রীর

নিরাপদে এবং সঠিক সময়ে নিজভূমে ফেরার কোনও আশা তিনি দেখছেন না। এই অবস্থায় ভারত সরকারের কাছে দেশে ফেরার জন্য সাহায্যপ্রার্থী বলিউড অভিনেত্রী।
Published By: Arani BhattacharyaPosted: 11:04 AM Mar 01, 2026Updated: 01:18 PM Mar 01, 2026

যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, বাতিল একাধিক বিমান। বন্ধ রয়েছে আকাশপথ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পরিষেবা স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে পড়েছেন অভিনেত্রী সোনাল চৌহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেশে ফেরার কাতর আবেদন জানান এদিন অভিনেত্রী।

Advertisement

এদিন সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে কাতর আবেদন জানান অভিনেত্রী সোনাল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মোদিকে সম্বোধন করে তিনি জানান, মধ্যপ্রাচ্য থেকে একাধিক বিমান বাতিল হওয়ায় আটকে পড়েছেন তিনি। নিরাপদে এবং সঠিক সময়ে নিজভূমে ফেরার কোনও আশা তিনি দেখছেন না। এই অবস্থায় ভারত সরকারের কাছে দেশে ফেরার জন্য সাহায্যপ্রার্থী 'জন্নত' খ্যাত অভিনেত্রী। সোনালের এই পোস্টের পর থেকে বলিউডেও তৈরি হয়েছে দুশ্চিন্তার মেঘ। অভিনেত্রী পোস্ট ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। ঘরের মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে দেশ।

সোনালের ইন্সটাগ্রাম স্টোরি থেকে প্রাপ্ত।

যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য। বাতিল একাধিক বিমান। বন্ধ রয়েছে আকাশপথ। এই পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়েছেন অভিনেত্রী সোনাল চৌহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেশে ফেরার কাতর আবেদন জানান এদিন অভিনেত্রী।

উল্লেখ্য, শনিবার আরব আমিরশাহীর আবু ধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াধ, কাতারের দোহায় হামলা চালিয়েছে ইরান। সোনাল ছাড়াও একই সমস্যার সম্মুখীন হয়েছেন পিভি সিন্ধুও। তালিকায় রয়েছে ভারতের বাস্কেটবল দলও। এছাড়াও রয়েছেন বহু আমজনতা, যারা দেশে ফেরার জন্য অপেক্ষারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার