shono
Advertisement
Rashmika Mandanna

বাহুলগ্না রশ্মিকার নাকে কামড় বিজয়ের, বুকে লেপটে 'পরমসুন্দরী', প্রকাশ্যে নবদম্পতির খুনসুটি!

উদয়পুরে বিলাসবহুল রিসর্টে একেবারে ঘনিষ্ঠ বৃত্তে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। দু'জনের বিয়ের পোশাক এবং গয়না নিয়ে চলছে জোর আলোচনা।
Published By: Sayani SenPosted: 01:44 PM Feb 28, 2026Updated: 01:49 PM Feb 28, 2026

আলো আঁধারিতে ঘেরা একটি ঘর। বিজয়ের বাহুলগ্না রশ্মিকা। পাশাপাশি শুয়ে রয়েছেন দু'জনে। কখনও স্ত্রীর নাকে কামড় দিতে যাচ্ছেন বিজয়। আবার কখনও বিজয়ের বুকে মাথা রেখে হারিয়ে যাচ্ছেন রশ্মিকা। প্রকাশ্যে এসেছে সদ্যবিবাহিত বিজয়-রশ্মিকার খুনসুটির ভিডিও। রিয়েল লাইফ জুটির রিল লাইফের ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

আসলে সদ্য বিবাহিত বিজয় ও রশ্মিকা আবারও জুটি বাঁধতে চলেছেন। 'রানাবলী'তে দেখা যাবে তাঁকে। রাহুল সংকৃত্যায়ন পরিচালিত ছবিতে আসলে ইতিহাসকে পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে। গোটা টিম একটি ভিডিও শেয়ার করেছেন। ছবির গান 'ও মেরে সজন' শুনে মুগ্ধ সকলে। রশ্মিকা ও বিজয়ের রসায়ন মন ছুঁয়েছে অনুরাগীদের।

অজয়-অতুল 'ও মেরে সজন' গানটির সুরকার। গানটি গেয়েছেন শ্বেতা মোহন এবং জাভেদ আলি। রশ্মিকা ও বিজয়ের বিয়ের প্রস্তুতি দিয়ে গানটির দৃশ্যায়নের একেবারে শুরু। বিয়ের পর রীতি মেনে বাড়ি ঢুকছেন নবদম্পতি। তারপর নিত্যদিনের ব্যস্ততার ফাঁকে কীভাবে রিল লাইফ দম্পতি বিজয়, রশ্মিকা একে অপরের কাছাকাছি আসছেন, তা যেন দেখানো হয়েছে।

এছাড়া একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। যেখানে একেবারে দক্ষিণী সাজে ধরা দিয়েছেন বীরোশ।

বলে রাখা ভালো, এই প্রথমবার নয়। এর আগেও সিনেদুনিয়ায় জুটি বেঁধে কাজ করেছেন দু'জনে। 'গীতগোবিন্দম' এবং 'ডিয়ার কমরেড' ছবিতে কাজ করেছেন তাঁরা। শুটিং সেটেই আলাপ দু'জনের। তারপর মন দেওয়া নেওয়া। উদয়পুরে বিলাসবহুল রিসর্টে একেবারে ঘনিষ্ঠ বৃত্তে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। সোশাল মিডিয়া পোস্টে অফিসিয়ালে একে অপরের স্বামী-স্ত্রী বলে উল্লেখ করেন। দু'জনের বিয়ের পোশাক এবং গয়না নিয়ে চলছে জোর আলোচনা। তারই মাঝে খুনসুটির ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement