shono
Advertisement

Breaking News

Tollywood

নামী টলিউড নায়িকার সংসারে চরম অশান্তি! আলাদা বাড়িতে পরিচালক স্বামী, দূরত্ব বাড়ছে সেলেব দম্পতির

স্ত্রী'র সঙ্গে একছাদের তলায় থাকছেন না পরিচালক স্বামী। 'পাওয়ার কাপল'-এর বদলে যাওয়া সমীকরণ নিয়ে টলিউডে ফিসফাস!
Published By: Sandipta BhanjaPosted: 06:48 PM Aug 24, 2026Updated: 06:51 PM Aug 24, 2026

সেলেব-সংসারে চিড়! সে আর নতুন কি? অহরহ সম্পর্কে দূরত্ব, বিচ্ছেদের খবরে সরগরম থাকে বাংলার সিনেমাপাড়া। কখনও তারকাদের প্রেম ভাঙার খবরে উত্তাল হয় টলিউড, তো কখনও বা আবার দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জনে ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস। আসলে টলিপাড়ার অন্দরে কখন, কোন সমীকরণ যে কোন দিকে গড়ায়, আর কখনই বা নতুন সমীকরণের সুতোয় জর্জরিত হয়ে টান পড়ে পুরনো সম্পর্কে, সেসব মহিমা বোঝা দায়! এবার টালিগঞ্জ স্টুডিওপাড়ার 'জাঁদরেল দম্পতি'কে নিয়ে ফিসফাস।

Advertisement

একবাক্যে সুখী দাম্পত্যের অন্য ব্যকরণ বললেও অত্যুক্তি হয় না! কিন্তু এহেন সুখী গৃহকোণেই কিনা বর্তমানে ঘনিয়েছে অশান্তির কালমেঘ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তারকাদম্পতি আর একছাদের তলায় থাকছেন না।

প্রেমের টানে বছর কয়েক আগে পরিচালক-প্রযোজকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন নায়িকা। তাঁদের প্রেম-বিয়ে নিয়েও ইন্ডাস্ট্রির অন্দরে কম চর্চা হয়নি। ত্রিকোণ সম্পর্ক থেকে ভায়া অন্য অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে বিয়ের পিঁড়িতে বসা ইস্তক, তাঁদের সমীকরণ বরাবর লাইমলাইটে থেকেছে। তাঁদের ধুমধাম করে বিয়ের সাক্ষী ছিল গোটা বাংলা সিনেইন্ডাস্ট্রি। এরপর দু'জনেরই কেরিয়ার গড়িয়েছে নিজস্ব ছন্দে। একদিকে পরিচালক-প্রযোজক স্বামী যখন ভিনস্বাদের সিনেমা উপহার দিয়ে দর্শকমহলের প্রশংসা কুড়িয়েছেন, তখন আরেকদিকে নায়িকা রীতিমতো নিজেকে ঘঁষে-মেজে সকলকে হতবাক করে দিয়েছেন। দিচ্ছেনও। সিনেপাড়া থেকে ভক্তমহল, সকলের কাছেই তাঁরা 'পাওয়ার কাপল'। একবাক্যে সুখী দাম্পত্যের অন্য ব্যকরণ বললেও অত্যুক্তি হয় না! কিন্তু এহেন সুখী গৃহকোণেই কিনা বর্তমানে ঘনিয়েছে অশান্তির কালমেঘ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তারকাদম্পতি আর একছাদের তলায় থাকছেন না।

সন্তান-সন্ততি নিয়ে সুখের সংসার। কিন্তু সম্প্রতি সোসাইটিতে এমন কাণ্ড ঘটে, যা কিনা বর্তমানে তিলোত্তমার সেলেব পাড়ার 'গসিপ টেবিলে'র আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

দীর্ঘদিন ধরে বিলাসবহুল গগনচুম্বী আবাসনের বাসিন্দা এই সেলেব দম্পতি। স্বামী-স্ত্রী হিসেবে টলিপাড়ার আর পাঁচজন 'কাপল'-এর কাছে তাঁরা সুখী দাম্পত্যের নিদর্শন। সন্তান-সন্ততি নিয়ে সুখের সংসার। কিন্তু সম্প্রতি সোসাইটিতে এমন কাণ্ড ঘটে, যা কিনা বর্তমানে তিলোত্তমার সেলেব পাড়ার 'গসিপ টেবিলে'র আলোচ্য বিষয় হয়ে উঠেছে। জানা গিয়েছে, দু'-তিন দিন আগে পরিচালক স্বামীর সঙ্গে অভিনেত্রীর বাকবিতণ্ডা হয়। যা কিনা আবাসনের বাকিরাও টের পেয়েছেন বলে ফিসফাস! আর তার জেরেই পরিচালক-প্রযোজক আপাতত বিলাসবহুল আবাসনের সংসার ছেড়ে দক্ষিণ কলকাতাতেই তাঁর এক পুরনো বাড়িতে গিয়ে থাকছেন। যদিও অশান্তির নেপথ্যের কারণ নিয়ে 'নানা মুনির নানা মত', তবে দম্পতির সুখের সংসারে এহেন দূরত্ব বাড়ায় মনখারাপ ঘনিষ্ঠমহলেরও। সন্তানের মুখের দিকে চেয়ে অচিরেই তাঁরা যেন ঝামেলা মিটিয়ে নিন, এমনটাই চাইছেন শুভাকাঙ্ক্ষীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement