shono
Advertisement
Toxic teaser

অন্ধকার সাম্রাজ্যে সর্বনাশী খেলায় মত্ত যশ, মারকাটারি অ্যাকশন-যৌনতায় রক্তাক্ত 'টক্সিক' টিজার

প্রথম টিজারে গোরস্থানে যৌনতা দেখিয়ে বিতর্কে জড়ানোয় সম্ভবত এবার পরিচালক গীতু মোহনদাস খানিক সচেতনভাবেই শয্যাদৃশ্য রেখেছেন। 'টক্সিক' ঝলকে 'অ্যানিম্যাল, ধুরন্ধর'কেও দশ গোল যশের!
Published By: Sandipta BhanjaPosted: 11:17 AM Feb 20, 2026Updated: 11:25 AM Feb 20, 2026

অন্ধকার জগৎ, গ্যাংস্টার গাথা সিনেদুনিয়ার পর্দায় নতুন নয়, তবুও শুক্রবার প্রায় দু' মিনিটের ঝলকে যে খেলা দেখালেন 'কেজিএফ' স্টার যশ, তাতে স্বল্প সময়েই নেটভুবনময় জোর 'টক্সিক' চর্চা। জানুয়ারি মাসে জন্মদিনে কথা দিয়েছিলেন, নতুন অবতারে ধরা দেবেন। সেই প্রতিশ্রুতিমাফি আন্ডারওয়ার্ল্ডের 'টক্সিক কিং' রূপে ধরা দিলেন যশ। বোমাবাজি, গোলাগুলি, বারুদের গন্ধে ঠাসা 'লার্জার দ্যন লাইফ' ঝলক। 'রক্তস্নাত সার্কাসে'র ঝলক দেখে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য!

Advertisement

'টক্সিক' ঝলকে যশ

গল্পের প্রেক্ষাপট নয়ের দশকের গোয়া। যেখানে মাদকচক্র, অপরাধ আর ক্ষমতার দাপটে সেসময়ে আধিপত্য বিস্তার করেছে এক নিষ্ঠুর সাম্রাজ্য। কতটা নিষ্ঠুর, কতটা অন্ধকার? সেই ঝলকই দেখালেন দক্ষিণী সুপারস্টার যশ।

এই গল্প কোনও সাধারণ নায়কের নয়। বরং অন্ধকারে রাজপাট চালিয়ে যাওয়া এক গ্যাংস্টার রায়ার। যে চরিত্রে ধরা দেবেন যশ। 'টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস'-এর নাম আর টিজারেই বুঝিয়ে দিলেন যে এই 'সর্বনাশী খেলা' প্রাপ্তবয়স্কদের জন্য। মিনিট দেড়েকের ঝলক শুরুই হল, রয়্যাল সার্কাসের তাঁবুতে গ্যাংস্টার রায়ার মারাকাটারি অ্যাকশন দিয়ে। আচমকাই সেখানে ডন স্টাইলে আবির্ভাব রায়ার। মুহূর্তের মধ্যে অনুষ্ঠানের আবহ বদলে গেল বোমাবাজি, মুহুর্মুহু গোলাগুলি আর রক্তারক্তিতে। এরপরই রক্তের খেলায় মেতে উঠলেন রায়া ওরফে যশ। প্রতিপক্ষের চুলের মুঠি ধরে ভাঙা কাঁচের জানলায় যে হাড়হিম করা সিকোয়েন্স দেখা গেল, তাতে চমকে উঠতে হয়! টিজারজুড়ে শুধু মারাকাটারি অ্যাকশন আর রক্ত। মার্চের পর্দায় যে রক্তস্নান হবে, 'টক্সিক'-এর দ্বিতীয় ঝলকেই হুঁশিয়ারি দেগে দিলেন দক্ষিণী তারকা। তবে প্রথম টিজারে গোরস্থানে যৌনতা দেখিয়ে বিতর্কে জড়ানোয় সম্ভবত এবার পরিচালক গীতু মোহনদাস খানিক সচেতনভাবেই শয্যাদৃশ্য রেখেছেন।

এমন রগরগে সব মুহূর্ত দেখে নেটপাড়ার ভবিষ্যদ্বাণী, ‘এই সিনেমা অ্যানিম্যাল, ধুরন্ধর-এরও বাবা হতে চলেছে!’ টিজার দেখে ইতিমধ্যেই প্রশংসায় পঞ্চমুখ করণ জোহর, সন্দীপ রেড্ডি ভাঙ্গারা। ২০২৬ সালের আগামী ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাবে এই অন্ধকার রূপকথা। যে সিনেমার পরিচালনা করেছেন গীতু মোহনদাস। হলিউড স্টাইল অ্যাকশন দৃশ্যও ততোধিক প্রশংসার দাবিদার। গল্পের প্রেক্ষাপট নয়ের দশকের গোয়া। যেখানে মাদকচক্র, অপরাধ আর ক্ষমতার দাপটে সেসময়ে আধিপত্য বিস্তার করেছে এক নিষ্ঠুর সাম্রাজ্য। কতটা নিষ্ঠুর, কতটা অন্ধকার? সেই ঝলকই দেখালেন দক্ষিণী সুপারস্টার যশ। এই সিনেমা ছবিটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি হলেও মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়। কিয়ারা আডবানি, হুমা কুরেশি, তারা সুতারিয়াদের মতো নায়িকাদের জন্য এই ছবি যে হিন্দি বলয়েও ভালো ব্যবসা করবে, তেমনটা আন্দাজ করাই যায়। এছাড়াও দক্ষিণী নায়িকা নয়নতারা এবং রুক্মিণী বসন্ত রয়েছেন ‘টক্সিক’-এ। অতঃপর দক্ষিণী বলয়েও ব্লকবাস্টার ব্যবসা বাঁধা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement