shono
Advertisement
Trisha Krishnan

প্রতিপক্ষ বিজয়, 'প্রেমিকা' তৃষাকে হাত করতে ১২ কোটির প্রস্তাব বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের!

'প্রেমিক' থলপতি মুখ্যমন্ত্রী হওয়ার পর আচমকাই তামিলের রাজ্য-রাজনীতিতে 'মধ্যমণি' হয়ে উঠেছঝেন তৃষা। প্রশ্ন উঠেছে, বিজয়ের সম্মানের কথা মাথায় রেখে নায়িকা কি স্ট্য়ালিনের দেওয়া প্রস্তাবে সায় দেবেন?
Published By: Sandipta BhanjaPosted: 03:15 PM May 15, 2026Updated: 03:15 PM May 15, 2026

তামিলনাড়ুর বিধানসভা ভোটে হেরেও শিক্ষা নেই! একের পর এক 'ফন্দিফিকির' এঁটে চলেছেন উদয়নিধি স্ট্যালিন। ব্যালটযুদ্ধে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর স্ট্যালিনপুত্রকেই বিরোধী দলনেতা হিসেবে এগিয়ে দিয়েছে প্রাক্তন শাসক দল ডিএমকে। কিন্তু বিধানসভার প্রথম ভাষণেই সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে রোষানলে পড়েন। এবার খবর, সদ্য তামিলভূমের মসনদে বসা টিভিকে সুপ্রিমো বিজয়ের ব্যক্তিগতজীবনেও থাবা বসানোর ষড়যন্ত্র কষেছেন উদয়নিধি স্ট্যালিন! থলপতির চর্চিত 'প্রেমিকা' তৃষাকে হাত করতে নাকি ১২ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন ডিএমকে দলনেতা।

Advertisement

তৃষাকে তামিল সুপারস্টার বানাতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী বিজয়ের! ছবি- সংগৃহীত

একসপ্তাহের টালবাহানার পর শেষমেশ গত রবিবাসরীয় সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থলপতি বিজয়। বিজয়ের জীবনের সবথেকে বড়দিনে স্ত্রী কিংবা সন্তানরা উপস্থিত না থাকলেও সংশ্লিষ্ট অনুষ্ঠানে হাজির থেকে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন চর্চিত প্রেমিকা তৃষা কৃষ্ণণ। শুধু তাই নয়, তামিলভূমের নতুন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গেও দক্ষিণী নায়িকার কুশল-মঙ্গল বিনিময়ের ক্যামেরাবন্দি মুহূর্ত নিয়ে ফিসফাসের অন্ত নেই! মঞ্চে দাঁড়িয়ে থলপতি যখন শপথবাক্য পাঠ করছেন, তখন দর্শকাসনে বসে অশ্রুসজল নয়নে চেয়েছিলেন বিজয়ের 'স্ট্রাগল'-এর সাক্ষী তৃষা। এবার সেই নায়িকাই যেন তামিলের রাজ্য-রাজনীতিতে 'মধ্যমণি' হয়ে উঠলেন! খবর, বিজয়ের প্রেমিকাকে নিয়ে বিরোধী একপ্রকার টানাটানি শুরু হয়েছে। কীরকম?

তামিল সিনেইন্ডাস্ট্রিতে নায়িকাদের পারিশ্রমিকের গ্রাফ পর্যালোচনা করে দেখলে যা কিনা গগনচুম্বী বললেও অত্যুক্তি হয় না। কিন্তু কোন সিনেমা, কী বিষয়বস্তু? যাবতীয় উত্তর এখনও অধরা। তবে প্রশ্ন উঠেছে, বিজয়ের সম্মানের কথা মাথায় রেখে তৃষা কি স্ট্য়ালিনের দেওয়া প্রস্তাব ফেরাবেন নাকি অভিনেত্রী সত্ত্বা বজায় রেখে সবুজ সংকেত দেবেন? 

উদয়নিধি স্ট্য়ালিন, ফাইল চিত্র।

বর্তমানে তামিল সিনেইন্ডাস্ট্রির প্রথমসারির নায়িকাদের মধ্যে তৃষা অন্যতম। 'প্রেমিক' থলপতি বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার পর 'কলিউডে' যে অভিনেত্রীর কদর উত্তরোত্তর বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে সূরিয়ার সঙ্গে 'কারুপ্পু' ছবির প্রচারে ব্যস্ত তিনি। যে ছবি ব্লকবাস্টার করাতে বিজয়ও তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলিতে সকাল ৯টার শো চালু করার ছাড়পত্র দিয়েছেন। সেই প্রেক্ষিতেই তৃষাকে নিয়ে এক নতুন প্রজেক্টের পরিকল্পনা করেছেন বিরোধী দলনেতা উদয়নিধি। শোনা যাচ্ছে, এমকে স্ট্যালিনপুত্র এক মেগাবাজেট সিনেমার কথা ভেবেছেন। যেখানে মুখ্য ভূমিকায় নায়িকা হিসেবে তৃষাকেই চাইছেন তিনি। আর সেকারণেই পারিশ্রমিক হিসেবে ১২ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন। তামিল সিনেইন্ডাস্ট্রিতে নায়িকাদের পারিশ্রমিকের গ্রাফ পর্যালোচনা করে দেখলে যা কিনা গগনচুম্বী বললেও অত্যুক্তি হয় না। কিন্তু কোন সিনেমা, কী বিষয়বস্তু? যাবতীয় উত্তর এখনও অধরা। তবে প্রশ্ন উঠেছে, বিজয়ের সম্মানের কথা মাথায় রেখে তৃষা কি স্ট্য়ালিনের দেওয়া প্রস্তাব ফেরাবেন নাকি পেশাগতভাবে অভিনেত্রী সত্ত্বা বজায় রেখে সংশ্লিষ্ট সিনেমার জন্য সবুজ সংকেত দেবেন? নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement