shono
Advertisement

Breaking News

ইদের দিনেই সুখবর, ভিডিও পোস্ট করে বিয়ের ইঙ্গিত দিলেন উরফি জাভেদ!

বিয়ের করার জন্য শর্তও রেখেছেন উরফি।
Posted: 09:40 AM May 03, 2022Updated: 02:48 PM May 03, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরফি জাভেদ (Urfi Javed) মানেই বিতর্ক। তা অদ্ভুত পোশাক হোক কিংবা সম্প্রতি পর্ন সাইটে তাঁর ছবি আপলোড নিয়ে মন্তব্য। উরফি যা করেন তাই ভাইরাল। তবে এবার পোশাক নয়, বরং নিজের বিয়ের প্ল্যান অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন উরফি জাভেদ। ইদের দিনেই সুখবর দিলেন অভিনেত্রী।

Advertisement

তা এবার কী করলেন উরফি?

সম্প্রতি ইনস্টাগ্রামে উরফি জাভেদ ইনস্টাগ্রামে শেয়ার করলেন একটি ভিডিও। যেখানে তাঁকে দেখা গিয়েছে ইফতার করতে। ইদের আগের রাতের শেষ ইফতার। মাথায় দোপট্টা, ঝলমলে সালোয়ারে দেখা গেল উরফি। যে উরফির পোশাক নিয়ে এত বিতর্ক, সেই উরফিই একেবারে ভোল বদল করে ফেললেন। এই ভিডিও পোস্ট করে উরফি লিখলেন, এই গানটা আমার খুবই প্রিয়। আলি শেঠির এই গানে মন প্রাণে ভালবাসা ছড়িয়ে পড়ে। আপনারও শুনুন। পরে আমাকে ধন্যবাদ জানাবেন। এই গান বিয়েতে না বাজলে, আমি বিয়েই করব না!

[আরও পড়ুন: ফের কিয়ারার পোশাক বিভ্রাট! ত্রাতা হয়ে এগিয়ে এলেন কার্তিক আরিয়ান ]

উরফির এই ভিডিও দেখে অনুরাগীরা মনে করছেন, এই ভিডিওর মধ্যে দিয়েই বিয়ের ইঙ্গিত দিয়েছেন উরফি। তবে বিয়ে নিয়ে আপাতত, কোনও মন্তব্য করতে চাননি উরফি। বরং মুচকি করে হেসেছেন।

শরীরে কখনও তালা-চাবি ঝোলানো থাকে, তো কখনও গায়ে জড়ানো থাকে শুধুই সোনালি ও রুপোলি শিকল। পাপারাজ্জিদের খুশি করতে তাঁর জুড়ি মেলা দায়। ‘বিগ বস’ OTT প্ল্যাটফর্মের প্রাক্তন এই প্রতিযোগী নাকি সম্প্রতি পর্ন ছবিতে অভিনয়ের অফারও পেয়েছেন। তবে উরফি জানান, “আমার কাছে বেশ কিছু অ্যাডাল্ট ছবির অফারও এসেছে। তবে আমি এই ধরনের ছবিতে একেবারেই আগ্রহ নই। শুধুমাত্র খোলামেলা পোশাক পরার মানেই এই নয় যে আমি নীল ছবির নায়িকা।” উরফির কথায়, “বলিউডের মূল ধারার ছবিতেই কাজ করতে চাই। আর অভিনয় ও চরিত্রের খাতিরেই সবটা করব!”

[আরও পড়ুন: ৪ বছর পর ফিরছে ‘শবর’, প্রথম ঝলকে কোন রহস্যের ইঙ্গিত দিলেন অরিন্দম শীল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement