shono
Advertisement

‘তোমার জামা নেই?’খোলামেলা পোশাকে ‘কাঁচা বাদাম’নেচে কটাক্ষের মুখে অভিনেত্রী উরফি

খোলামেলা পোশাক পরায় এর আগেও বিতর্কে এসেছেন উরফি।
Posted: 02:13 PM Feb 02, 2022Updated: 02:14 PM Feb 02, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই হয়তো বলে ডবল ধামাকা। এমনিতেই বীরভূমের ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা বিশ্বেই রাতারাতি একেবারে সেলিব্রিটি ভুবন। আট থেকে আশি সবাই ‘কাঁচা বাদামে’র গানে নাচ করতে ব্যস্ত। এবার সেই স্রোতেই গা ভাসালেন সদা বিতর্কে থাকা বলিউড অভিনেত্রী উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ায় খোলমেলা পোশাকে ভুবনের ‘কাঁচা বাদাম’ গানে নেচে নেটিজেনদের নজর কেড়ে নিলেন উরফি।

Advertisement

ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান এখন নেটিজেনদের কাছে দারুণ প্রিয়। তবে শুধু নেটিজেন নয়, সেলিব্রিটিরাও ইনস্টাগ্রাম, ফেসবুকে ভুবনের গান নিয়ে ভিডিও তৈরি করতে ব্যস্ত। তবে শুধু এদেশে নয়, সাত সমুদ্র তেরো নদীর পারেও এ গানের জনপ্রিয়তা প্রচুর। কয়েকদিন আগেই দক্ষিণ কোরিয়ার এক মা ও মেয়ে কাঁচা বাদাম গানে নেচে হইচই ফেলে দেন নেট পাড়ায়। যাঁরা ইনস্টাগ্রামে নজর রাখেন তাঁরা দক্ষিণ কোরিয়ার মা-মেয়ে জুটি লুনা যোগিনী অফিসসিয়াল অ্যাকাউন্টের সঙ্গে পরিচিত। তাঁরাই ‘কাঁচা বাদাম’ গানে (Kancha Badam Song) কোমর দুলিয়েছেন। ‘কাঁচা বাদাম’ গানের তালে মা-মেয়ের নাচ প্রায় বিদ্যুতের গতিতেই ভাইরাল হয়ে যায়। হু হু করে লাইক হতে থাকে গানটি। কমেন্ট বক্সেও নিজেদের মতামত প্রকাশ করেন নেটিজেনরা।  সকলেই মা-মেয়ের প্রশংসায় পঞ্চমুখ।

[আরও পড়ুন: সৌরভের জন্য বিশেষ উপহার নিয়ে ‘দাদাগিরি’র মঞ্চে ভুবন বাদ্যকর, কী চমক দেবেন ‘বাদাম কাকু’?]

এর আগে বাংলার ‘কাঁচা বাদাম’ গানটি পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকায়! সেদেশেও রীতমতো ভাইরাল হয়ে যান বীরভূমের বাদাম বিক্রেতা ও গায়ক ভুবন বাদ্যকর। জনপ্রিয় আফ্রিকান সংগীত পরিচালক ডেভিড স্কট ওরফে ‘দ্য কিফনেস’ তৈরি করেন ‘কাঁচা বাদাম’ গানের রিমিক্স। বাংলার এই ভাইরাল গানে পাশ্চাত্যের সুর মিশে যায়।

আর এবার বলিউড সুন্দরী উরফি এই গানে নেচে উষ্ণতা ছড়ালেন। এই ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে পিঠ খোলা পোশাকে। ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেছেন, নাচের থেকে পোশাকেই বেশি নজর, এ কেমন কাঁচা বাদাম! কেউ কেউ লিখলেন উফ আগুন। তবে নেটিজেনদের একাংশ অবশ্য় উরফির এই নাচকে মোটেই ভাল চোখে দেখছেন না। তাঁদের মতে, উরফির এরকম আচরণ অত্যন্ত কুরুচিকর। তবে এসবে পাত্তা না দিয়ে উরফি রয়েছেন খোশমেজাজে।   

[আরও পড়ুন: বলিউডে বড় ধামাকা, যশরাজের ছবিতে এবার একসঙ্গে শাহরুখ-সলমন-হৃতিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement