shono
Advertisement

Breaking News

CJP Protest

'বাচ্চাদের উপর এমন নির্যাতন দেখে রাগে ফুঁসছি', 'আরশোলা'দের উপর লাঠিচার্জ নিয়ে মন্তব্য নাসিরুদ্দিনের

আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা বর্ষীয়ান অভিনেতার।
Published By: Biswadip DeyPosted: 11:28 AM Jul 22, 2026Updated: 02:18 PM Jul 22, 2026

নিট প্রশ্নফাঁসে কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনে (CJP Protest) শোরগোল দেশে। এবার এই ইস্যুতে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। দাবি, যেভাবে পড়ুয়াদের উপরে নির্যাতন হয়েছে তা দেখে তিনি রাগে ফুঁসছেন।

Advertisement

এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ''এই মুহূর্তে আমার মনটা দুঃখে বিদীর্ণ হয়ে আছে। আমি রাগে ফুঁসছি। দেখতে পাচ্ছি আমাদের বাচ্চাদের উপরে কীভাবে নির্যাতন করছে ওই গুন্ডারা, যাদের দেখে আমেরিকার আইস এজেন্টদের কথা মনে পড়ছে। মুখে মুখোশ পরে, হাতে ডান্ডা। বাচ্চাদের কথাটাও একটু ভাবুন। ভুলে যাবেন না এর পরিণাম আপনাদেরও ভুগতে হবে।'' পরে আন্দোলনকারীদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ''বহু মানুষের সমবেদনা আপনার সঙ্গে রয়েছে। আপনারা লড়তে থাকুন। দেশের যুব সম্প্রদায়ের কাছে আমরা বরাবরই আশাবাদী। এখন সেই আশা আরও বেড়েছে। আপনারা আপনাদের লড়াই লড়তে থাকুন। আমরা আপনাদের সঙ্গে আছি।''

জুলাই মাসের গোড়া থেকেই নিট কেলেঙ্কারি-সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছিলেন পড়ুয়ারা। যাদের নেতৃত্ব দেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সোমবার ‘ককরোচ জনতা পার্টি’র ‘সংসদ অভিযান’ ঘিরে কার্যত কুরুক্ষেত্রে পরিণত হয় রাজধানী। আন্দোলকারী শিক্ষার্থীদের সঙ্গে তুমুল বিরোধ বাঁধে পুলিশের। বিক্ষোভকারীদের রুখতে লাঠিচার্জের পাশাপাশি ছোড়া হয় কাঁদানে গ্যাস, চালানো হয় জলকামানও। দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে দিন কয়েক ধরেই সরব দেশের বিশিষ্টমহলের একাংশ। শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ থেকে বলিউডের বর্তমান প্রজন্মের একাংশও সুর চড়িয়েছেন বিক্ষুব্ধ পড়ুয়াদের হয়ে। এবার মুখ খুললেন নাসিরুদ্দিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement