shono
Advertisement
Rashmika Mandanna

পৈতৃক ভিটেতে সস্ত্রীক বিজয়, দক্ষিণী রীতিতেই স্বাগত নবদম্পতিকে, দিলেন বিশেষ পুজোও

নাচে-গানে দক্ষিণ ভারতীয় প্রথা মেনেই তাঁদের স্বাগত জানানো হয়। আশীর্বাদ পর্ব সারেন পরিবারের সদস্য ছাড়াও গ্রামের প্রবীণরা। আলোর মালায় সাজানো হয়েছে বিজয়ের এই বাড়িও।
Published By: Sulaya SinghaPosted: 04:11 PM Mar 02, 2026Updated: 05:02 PM Mar 02, 2026

বিবাহত্তোর সমস্ত আচার ও নিয়ম পালনে মেতে উঠেছেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। রবিবার তিরুপতি মন্দিরে পুজো দিয়েছেন নবদম্পতি। এবার বিয়ের পর তেলেঙ্গানায় বিজয়ের গ্রামের বাড়িতে বিশেষ পুজো দিলেন তাঁরা দু'জন। শুধু তাই নয়, সৌজন্য বিনিময় সারলেন গ্রামের প্রতিটি মানুষের সঙ্গে। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি।

Advertisement

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার উদয়পুরের বিয়ের ছবি। ছবি: ইনস্টাগ্রাম

তেলেঙ্গানার থাম্মানপেট অঞ্চলের মেহবুবনগরে বিজয়ের গ্রামের বাড়ি। সোমবার সেখানেই বিবাহ পরবর্তী সত্যনারায়ণ পুজোয় যোগ দিলেন বিজয় ও রশ্মিকা। গ্রামে পা রাখার সঙ্গে সঙ্গে সেখানকার প্রতিটি মানুষ তারকাদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসেন। উল্লেখ্য, বিজয়ের গ্রামের বাড়ির নবনির্মাণ সারা হয়েছে। সেখানেই তাঁদের দেখার জন্য উপচে পড়েছিল তুমুল ভিড়। নবদম্পতিকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা। নাচে-গানে দক্ষিণ ভারতীয় প্রথা মেনেই তাঁদের স্বাগত জানানো হয়। আশীর্বাদ পর্ব সারেন পরিবারের সদস্য ছাড়াও গ্রামের প্রবীণরা। আলোর মালায় সাজানো হয়েছে বিজয়ের এই বাড়িও।

বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের দক্ষিণী রীতি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে সমস্ত আচার-অনুষ্ঠান সারছেন বিজয় ও রশ্মিকা। এক্কেবারে খাঁটি ভারতীয় পোশাকেই এদিন সত্যনারায়ণ পুজো সারতে আসেন সম্পতি।

 

বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের দক্ষিণী রীতি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে সমস্ত আচার-অনুষ্ঠান সারছেন বিজয় ও রশ্মিকা। এক্কেবারে খাঁটি ভারতীয় পোশাকেই এদিন সত্যনারায়ণ পুজো সারতে আসেন সম্পতি। বিজয় পরেছিলেন পেস্তা সবুজ রঙের পাঞ্জাবী। রশ্মিকার পরনে ছিল ফিরোজা সবুজ রঙের সোনালী সুতোর কাজ করা সিল্কের শাড়ি, গলায় সোনার নেকলেস, মাথায় দক্ষিণী স্টাইলে ফুলের মালা আর সঙ্গে দম্পতির মুখের চওড়া হাসি যেন তাঁদের চেহারার ঔজ্জ্বল্য আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, উদয়পুরের রাজকীয় বিয়ের পর এবার পালা হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিরোশ'র গ্র্যান্ড রিসেপশনের। সেখানে আমন্ত্রিত তাবড় তাবড় নেতা-মন্ত্রী। এছাড়াও বলিউডের প্রথম সারির অভিনেতাদের রিসেপশন আমন্ত্রণ করেছেন তাঁরা। তেলুগু, তামিল, মালায়ালম, কন্নড় ছবির অভিনেতারাও বিরোশের গ্র্যান্ড রিসেপশনে আসতে পারেন। সবমিলিয়ে আমন্ত্রিতদের তালিকায় যে ঠাসা হাই প্রোফাইল ব্যক্তিত্বের ভিড়, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। শোনা যাচ্ছে, নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনে নাকি আমন্ত্রিতদের ভিড়ও কমাতে হতে পারে বিরোশকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement