ফের পাপারাজ্জিদের দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন জয়া বচ্চন। সাম্প্রতিক অতীতে পাপারাজ্জিদের কটাক্ষ করেছিলেন 'অ্যাংরি ওম্যান' জয়া। তাতে রীতিমতো নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু সেসবের পরেও যে তাঁর হুঁশ ফেরেনি সে কথা বলাই বাহুল্য।
বুধবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানের লাল গালিচায় হাজির ছিলেন জয়া বচ্চন। অনুষ্ঠান শেষে করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন জয়া। আর সেই সময়েই ক্যামেরার ফ্ল্যাশ ঝলকানি দিয়ে ওঠে। করণের সঙ্গে জয়ার ওই কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। পাপারাজ্জিরা বচ্চনঘরনিকে যখন ধন্যবাদ জানান তখন তাঁদের উদ্দেশ্যে করণ মজাচ্ছলে বলেন, "আমি এখানে আছি বলেই জয়া জির ছবি আপনারা এতক্ষণ ধরে তুলতে পারছেন। নাহলে এতক্ষণ ধরে ওনার দিকে ক্যামেরা তাক করে রাখতে পারতেন না।" এমনকী বর্তমান প্রজন্মের কাছে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হওয়া জয়ার ভিডিও নতুন প্রজন্মের কাছে ঠিক কতটা জনপ্রিয় সে সম্পর্কেও জয়াকে অবগত করেন করণ। সবকিছুর পর করণ জয়ার পাশ থেকে সরে যাওয়ার পরই দেখা যায় তাঁর বরাবরের মতো স্বভাবসিদ্ধ আচরণ। চোখ পাকিয়ে থামতে বলেন পাপারাজ্জিদের। বলেন 'যথেষ্ট হয়েছে, আর নয়।' যদিও এর থেকে খুব বেশি কিছু মন্তব্য করেননি জয়া।
জয়া বচন, ছবি: সোশাল মিডিয়া।
কয়েক মাস আগেই পাপারাজ্জিদের দেখে বিরূপ মন্তব্য করেছিলেন জয়া বচ্চন। প্রশ্ন তুলেছিলেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক শিক্ষা নিয়ে। মুম্বইয়ে একটি ইভেন্টে পাপারাজ্জিরা জয়ার ছবি তুলতে চাইলে কটাক্ষের সুরে তিনি বলেন, "এঁরা কারা? কোথা থেকে আসে?
বলে রাখা ভালো, কয়েক মাস আগেই পাপারাজ্জিদের দেখে বিরূপ মন্তব্য করেছিলেন জয়া বচ্চন। প্রশ্ন তুলেছিলেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক শিক্ষা নিয়ে। মুম্বইয়ে একটি ইভেন্টে পাপারাজ্জিরা জয়ার ছবি তুলতে চাইলে কটাক্ষের সুরে তিনি বলেন, "এঁরা কারা? কোথা থেকে আসে? নোংরা জামাকাপড় পড়ে চলে আসে। হাতে একটা ফোন নিয়ে আসা মানেই কি সাংবাদিকতা? আমার বাবা সাংবাদিক ছিলেন কাজেই আমাকে শিখিও না একজন সাংবাদিক কীভাবে কাজ করেন।" জয়ার এই মন্তব্যের পর তাঁর সরব হয়েছিল বলিউডের একাংশ। অনেকেই তাঁর নিন্দায় মুখর হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ফের পাপারাজ্জিদের সঙ্গে জয়ার এই ভিডিও ভাইরাল নেটপাড়ায়।
