shono
Advertisement
Disha Patani Mouni Roy

'বন্ধু না শত্রু'! মৌনীর ডিভোর্সের জন্য দিশা পাটানিকে কেন 'ঘরভাঙানি' কটাক্ষ শুনতে হচ্ছে?

বলিউডের বঙ্গতনয়ার ডিভোর্সের খবর চাউড় হওয়ার পর থেকেই চর্চায় দিশা পাটানি। উঠতে-বসতে শুনতে হচ্ছে 'ঘরভাঙানি' কটাক্ষ। অহরহ ট্রোলেরও শিকার হচ্ছেন বলিউডের 'বম্বসেল'। কেন?
Published By: Sandipta BhanjaPosted: 04:26 PM May 15, 2026Updated: 04:26 PM May 15, 2026

মৌনী রায়ের বিয়ে ভাঙার নেপথ্যে দিশা পাটানি? সেলেবপাড়ার অন্দরে নতুন সমীকরণ! এযাবৎকাল বলিপাড়ার এই দুই নায়িকাকে 'হরিহর আত্মা' বলেই জেনে এসেছেন সকলে। কিন্তু আচমকাই কী এমন হল, যার জন্যে প্রশ্ন উঠেছে দিশা আদতে মৌনীর 'বন্ধু না শত্রু'? শুধু তাই নয়, বলিউডের বঙ্গতনয়ার ডিভোর্সের খবর চাউড় হওয়ার পর থেকেই চর্চায় দিশা পাটানি। উঠতে-বসতে শুনতে হচ্ছে 'ঘরভাঙানি' কটাক্ষ। অহরহ ট্রোলেরও শিকার হচ্ছেন বলিউডের 'বম্বসেল'। কেন?

Advertisement

মৌনীর ডিভোর্সের জন্য দিশা পাটানিকে কেন 'ঘরভাঙানি' কটাক্ষ শুনতে হচ্ছে?

মায়ানগরীর সেলেবপাড়ার অন্দরে কখন, কোন সম্পর্কের সমীকরণ কীভাবে বদলে যায়, বলা মুশকিল! এবার মৌনী রায়ের চার বছরের দাম্পত্য ভাঙনের খবরে শোরগোল টিনসেল টাউন থেকে ভক্তমহলে। বৈশাখের কালবেলায় গত মঙ্গলবার মৌনী রায়ের ডিভোর্সের খবর যেন কালবৈশাখীর মতো আছড়ে পড়ে সিনেদুনিয়ায়। দিন দুয়েক নানা জল্পনা-কল্পনার পর শেষমেশ বৃহস্পতিবার ডিভোর্সের খবরে সিলমোহর দেন মৌনী রায়। সূরজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটলেও ভবিষ্যতে 'বন্ধুত্ব' বজায় রাখবেন বলেই জানিয়েছেন নায়িকা। কিন্তু স্বামী-স্ত্রী'র মধ্যে তিক্ততা না থাকলেও আচমকাই মৌনীর বিয়ের ভাঙার জন্য সব রাগ গিয়ে পড়ল দিশা পাটানির উপর! কারণ মঙ্গলবার রাতে 'প্রিয় বন্ধু' দিশাও মৌনীর স্বামী সূরজকে 'আনফলো' করে দেন সোশাল মিডিয়ায়। কিন্তু নেটভুবনের মত, দিশার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার জেরেই তারকাদম্পতির সম্পর্কে ভাঙন ধরেছে। অতঃপর বলিউডের 'বম্বসেল'কে গত দিন কয়েক ধরে ক্রমাগত আক্রমণের শিকার হতে হচ্ছে।

বন্ধু দিশার উদ্দেশে মৌনীও একথা বরাবর বলে এসেছেন যে, "চড়াই-উতরাই পেরিয়ে জীবনে যে জায়গায় তুমি পৌঁছেছ, সেখানে কোনও পুরুষ তোমার যোগ্য নয়। কেউ না।" মাঝেমধ্য়েই দুই নায়িকার সোশাল পাড়ার উঁকি দিলে ভ্রমণ বিলাসের ঝলক মেলে। শুধু তাই নয়, টিনসেল টাউনের রেস্তরাঁ থেকে পাব-নিশিঠেকেও রাত-বিরেতে নায়িকা জুটির অবাধ বিচরণ।

কারও মন্তব্য, 'মৌনী-সূরজের মধ্যে ঝগড়াটা তো আপনিই বাধিয়ে দিলে!' কারও বা প্রশ্ন, 'সুরজকে আনফলো করলেন কেন? মৌনি এবং ওঁর স্বামীর মধ্যে আসলে কী হয়েছে?' কেউ বা সরাসরি দিশা পাটানিকে তোপ দেগে লিখেছেন, আপনার সঙ্গেই বেশি মেলামেশা করল, আর ওমনি মৌনীর ডিভোর্স হয়ে গেল। কী কিউট ব্যাপার না! কেউ বা রসিকতা করে জানতে চাইলেন, 'ওই আনফলো করার নেপথ্যের রহস্যটা যদি জানা যেত!' একাংশ তো সরাসরি 'ঘরভাঙানি' বলেই তোপ দাগলেন। এককথায়, সিনেমা-সিরিজ না হোক, মৌনীর ডিভোর্সের জেরে নতুন করে চর্চার শিরোনামে দিশা পাটানি।

দিশা পাটানি।

আসলে মৌনী-দিশা যে ভালো বন্ধু সেকথা কারও অজানা নয়! বন্ধু দিশার উদ্দেশে মৌনীও একথা বরাবর বলে এসেছেন যে, "চড়াই-উতরাই পেরিয়ে জীবনে যে জায়গায় তুমি পৌঁছেছ, সেখানে কোনও পুরুষ তোমার যোগ্য নয়। কেউ না।" আগে যেমন তাঁরা কাজের অবসরে ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়তেন, মৌনীর বিয়ের পরও সেই সমীকরণ বদলায়নি। মাঝেমধ্য়েই দুই নায়িকার সোশাল পাড়ার উঁকি দিলে ভ্রমণ বিলাসের ঝলক মেলে। শুধু তাই নয়, টিনসেল টাউনের রেস্তরাঁ থেকে পাব-নিশিঠেকেও রাত-বিরেতে নায়িকা জুটির অবাধ বিচরণ। সেকারণেই হয়তো মৌনী রায়ের বিয়ে ভাঙার দায় দিশা পাটানির ঘাড়ে চাপিয়ে দিতে ব্যস্ত ভক্তমহলের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement