ছাব্বিশ সালের গোড়ায় হলিউডে যৌন কেলেঙ্কারিতে জড়ানোর পর শাহরুখ-সলমনদের সঙ্গে কাজের ইচ্ছেপ্রকাশ করেছিলেন উইল স্মিথ (Will Smith)। অস্কারজয়ী হলিউড অভিনেতা নাকি সেজন্য বলিউডের দুই সুপারস্টারের সঙ্গে যোগাযোগও করেন। তবে খান-কাপুরদের সঙ্গে একফ্রেমে অভিনয়ের শিকে না ছিঁড়লেও দক্ষিণী সিনেদুনিয়ার মেগাবাজেট ছবি হাঁকিয়ে ফেলেছেন উইল স্মিথ। বিনোদুনিয়ার অন্দরে ফিসফাস, দীপিকা পাড়ুকোন, আল্লু অর্জুনের 'রাকা' (Raka) ছবিতে চমকপ্রদ চরিত্রে ধরা দেবেন অস্কারজয়ী অভিনেতা।
গত বছর থেকেই নাকি দক্ষিণী পরিচালক-প্রযোজকদের সঙ্গে হলিউড অভিনেতার আলোচনা চলছে। আর সেকারণেই স্মিথের শিডিউল অনুযায়ী তাঁর অংশের শুটিংয়ের পরিকল্পনা করেছেন নির্মাতারা।
দীপিকা-আল্লু অর্জুনের ৮০০ কোটির ছবিতে উইল স্মিথ! পরিচালক অ্যাটলি।
চলতি বছরের জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে উড়ে এসেছিলেন পশ্চিমী বিনোদুনিয়ার খ্যাতনামা অভিনেতা-ব়্যাপার। সেসময়েই স্মিথ জানান, "আমি সলমনের সঙ্গে কথা বলেছিলাম। কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনাও হয়েছিল। এরপর বিগ বি-র সঙ্গে একটা প্রজেক্টে কাজের চেষ্টা করছিলাম, জানেন তো! অমিতাভ বচ্চন আমাকে বলেছিলেন, আমি 'বিগ ডব্লিউ' হতে পারি। সেই আলোচনার পর আমরা ঠিক করলাম- এই উপাধিটা আমরা একসঙ্গে ভাগ করে নেব। তবে গত কয়েক বছরে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা হলেও কোনোটাই সফল হয়নি। আমি চাই, এবার শাহরুখ আমাকে কোনও একটা প্রজেক্টে সুযোগ দিক।" তখন থেকেই উইল স্মিথের ভারতীয় অনুরাগীদের কৌতূহল, তাহলে কি বলিউডে নাম লেখাতে চলেছেন হলিউডের নামজাদা অভিনেতা? এবার খবর, খুব শিগগিরিই হয়তো তাঁদের সেই স্বপ্নপূরণ হতে চলেছে। কারণ অ্যাটলি পরিচালিত ৮০০ কোটি বাজেটের 'রাকা'য় মুখ্য খলচরিত্রে অভিনয়ের জন্য নাকি প্রস্তাব গিয়েছে উইল স্মিথের কাছে। শুধু তাই নয়!
অ্যাটলির 'রাকা'য় উইল স্মিথ
সূত্রের খবর, ইতিমধ্যেই এই সায়েন্স ফিকশনের জন্য হলিউড অভিনেতার লুক সেট হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে, বিদেশে 'রাকা'র শুটিংয়ে যোগ দেবেন উইল স্মিথ। শোনা যাচ্ছে, গত বছর থেকেই নাকি দক্ষিণী পরিচালক-প্রযোজকদের সঙ্গে হলিউড অভিনেতার আলোচনা চলছে। আর সেকারণেই স্মিথের শিডিউল অনুযায়ী তাঁর অংশের শুটিংয়ের পরিকল্পনা করেছেন নির্মাতারা। শুধু তাই নয়, স্মিথের সুবিধে অনুযায়ী বিদেশের লোকশনও ঠিক করা হবে বলে খবর। এদিকে অস্কারজয়ী অভিনেতা 'রাকা'য় যোগ দেওয়ার খবর শুনে টিমের কলাকুশলীদের 'অ্যাড্রিনালিন রাশ'ও নাকি তুঙ্গে। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হয়েছে। শোনা যাচ্ছে, অ্যাটলি চিত্রনাট্যটা এমনভাবে তৈরি করেছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনওদিন ভারতীয় সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব অ্যাকশন দৃশ্য। অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন আল্লু-দীপিকারা। এবার দেখার, দীপিকা পাড়ুকোন এবং আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির এই মেগাবাজেট কল্পবিজ্ঞান সিনেমায় কেমন চমক দেন অস্কারজয়ী উইল স্মিথ?
