shono
Advertisement

Breaking News

Eknath Shinde-Salman Khan

'সলমন ভারতীয়, বাড়িতে গণেশ মূর্তি রাখেন', ভাইজানের আরএসএস সংযোগ নিয়ে এবার মুখ খুললেন শিণ্ডে

অনেকেই সলমনের আরএসএস সংযোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। এবার সেই নিয়েই মুখ খুললেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।
Published By: Arani BhattacharyaPosted: 11:21 AM Feb 11, 2026Updated: 11:43 AM Feb 11, 2026

ধর্ম নিয়ে কখনও কোনও ছুৎমার্গ রাখেননি বলিউডের ভাইজান সলমন খান। ছবির মাধ্যমেই হোক বা বা বাড়িতে ঘটা করে গণেশ পুজো, নিজের কাজের মাধ্যমেই প্রত্যেক ধর্মের প্রতি সম্মান জানানোর মতো বিষয় বারবার বুঝিয়ে দিয়েছেন সলমন। সাম্প্রতিককালে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শততম বর্ষ উপলক্ষে মুম্বইয়ে আয়োজিত দু’দিনের আলোচনা সভায় তাঁর উপস্থিতি নানা গুঞ্জন সৃষ্টি করেছিল। অনেকেই সলমনের আরএসএস সংযোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। এবার সেই নিয়েই মুখ খুললেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। ভাইজানের হয়ে কী বললেন তিনি?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে শিণ্ডে বলেন, "সলমন খান রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কোনও অনুষ্ঠানে যোগ দিন বা না দিন এমন প্রশ্ন উঠবে কেন? এটা ভীষণভাবে অনভিপ্রেত একটা ঘটনা। সলমন একজন ভারতীয়। তাঁর বাড়িতে গণেশ মূর্তি রয়েছে। তিনি পুজোও করেন। প্রত্যেক ধর্মের প্রতি তাঁর ভীষণ সম্মান রয়েছে। তিনি এবং তাঁর পরিবার আমাদের সংস্কৃতিকে সম্মান করেন। তাই তাঁর এই অনুষ্ঠানে যোগদান নিয়ে প্রশ্ন উঠবে কেন?"

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে শিণ্ডে বলেন, "সলমন খান রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কোনও অনুষ্ঠানে যোগ দিন বা না দিন এমন প্রশ্ন উঠবে কেন? এটা ভীষণভাবে অনভিপ্রেত একটা ঘটনা।

উল্লেখ্য, শনিবার ওই অনুষ্ঠানে সলমন ছাড়াও উপস্থিত ছিলেন হেমা মালিনী, রণবীর কাপুরকেও ওই অনুষ্ঠানে দেখা যায়। স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তার মাঝে আরএসএসের অনুষ্ঠানস্থলে পৌঁছন সলমন। তাঁকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানে উপস্থিত প্রায় সকলেই। সংঘ প্রধান মোহন ভাগবতও যথেষ্ট খুশি হন। তিনি বলেন, “কলেজ পড়ুয়ারা সলমন খানের ফ্যাশন অনুকরণ করেন। কিন্তু কেন তারা তা করে? কলেজ পড়ুয়ারা সাফ জানান,সলমন করেন বলেই তাঁরাও এই ফ্যাশন অনুকরণ করেন। এভাবেই সলমনের উচিত সামাজিক মূল্যবোধকেও ফ্যাশন বা ট্রেন্ডে পরিণত করা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement