shono
Advertisement

Breaking News

Farokh Engineer

৫৩ বছর আগে পদ্মশ্রীর জন্য নির্বাচিত, আজও হাতেই পাননি! জয় শাহর দ্বারস্থ কিংবদন্তি ক্রিকেটার

কিংবদন্তি ক্রিকেটারের এখন বয়স ৮৮।
Published By: Arpan DasPosted: 02:53 PM Aug 14, 2026Updated: 02:53 PM Aug 14, 2026

যখন পদ্মশ্রী সম্মানের জন্য নাম ঘোষিত হয়েছিল, তখন তিনি মধ্য তিরিশে। ভারতের জার্সিতে নিয়মিত ক্রিকেট খেলতেন। তারপর ক্রিকেট ছেড়েছেন। ঘটনার পর কেটে গিয়েছে ৫৩ বছর। কিংবদন্তি ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ারের এখন বয়স ৮৮। ভারত ছেড়ে বর্তমানে ইংল্যান্ডে থাকেন। কিন্তু এখনও তিনি সেই পদ্মশ্রী পুরস্কার হাতে পাননি! অবশেষে সেই আক্ষেপ নিয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

ভারতের হয়ে ৪৬টি টেস্ট খেলেছেন ফারুখ। ২৬১১ রান করেছেন। পাশাপাশি ৫টি ওয়ানডেও খেলেছেন। ১৯৬১ থেকে ১৯৭৫ পর্যন্ত ভারতের জার্সিতে নিয়মিত ক্রিকেট খেলেছেন। প্রায় ৫৩ বছর আগে তাঁকে জানানো হয়েছিল, পদ্মশ্রী সম্মানের জন্য তাঁর নাম নির্বাচিত হয়েছে। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ফারুখ বলছেন, "তখন পুরস্কারের কথা ঘোষণা করা হয়, আমি তখন ইংল্যান্ডে খেলছিলাম। আমাদের টিম ম্যানেজার হেমু অধিকারী আমাকে খবরটা জানান। বিভিন্ন সংবাদপত্রেও খবর ছাপা হয়। কিন্তু আমার সঙ্গে কেউ কখনও এই নিয়ে যোগাযোগই করেনি। আমি আজও সেই পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষা করছি।"

তিনি জানান, "আমি হেমুকে বলেছিলাম, সরকার তো কিছু জানাল না। উনি বলেছিলেন, সরকার থেকে আমাকে চিঠি পাঠানো হবে। কিন্তু আজ পর্যন্ত কিছু পাইনি।"

ফারুখ আরও বলেন, "আমি জানি না কার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি এটা ভেবে বহু বছর অপেক্ষা করেছি যে সরকারের কেউ আমাকে ফোন করবে। আমি একসময় অরুণ জেটলিকে (প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন বিসিসিআই সহ-সভাপতি) বিষয়টা জানাই। তারপর আমি জয় শাহকেও (আইসিসি চেয়ারম্যান) চিঠি লিখি। গত মাসে তিনি আমাকে জানান সাহায্য করবেন। ৫০ বছর কেটে গিয়েছে। তাই আরও একবার চেষ্টা করলাম। আমার বয়স এখন ৮৮। আশা করি, তাড়াতাড়ি পুরস্কার পেয়ে যাব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement