shono
Advertisement

Breaking News

Sachin Tendulkar

ছেলের বিয়ে বলে কথা! অর্জুনের মেহেন্দি-সংগীতে সেজে তাক লাগালেন হবু শ্বশুর শচীন

মঙ্গলবার মুম্বইয়েই বসেছে অর্জুন তেণ্ডুলকর এবং সানিয়া চান্দোকের মেহেন্দির আসর। রয়েছে গোটা চান্দোক এবং তেণ্ডুলকর পরিবার।
Published By: Subhajit MandalPosted: 09:56 PM Mar 03, 2026Updated: 11:32 PM Mar 03, 2026

দু'দিন বাদেই শ্বশুর হতে চলেছেন ক্রিকেট ঈশ্বর। ছেলের বিয়ে উপলক্ষে বিরাট তোড়জোড়। আসলে ডেস্টিনেশন ওয়েডিং নয়, নিজের শহর মুম্বইতেই গাঁটছড়া বাঁধবেন শচীনপুত্র অর্জুন। তাই সাজ সাজ রব শচীন তেণ্ডুলকরের মুম্বইয়ের বাসভবনে। এই আনন্দ উৎসবে তিনি নিজে একটু সাজবেন না, তাই কখনও হয়। ছেলের সঙ্গীতের আগে একটু ভিন্ন অবতারেই ধরে দিলেন মাস্টার ব্লাস্টার।

Advertisement

মঙ্গলবার মুম্বইয়েই বসেছে অর্জুন তেণ্ডুলকর এবং সানিয়া চান্দোকের মেহেন্দির আসর। তাতে সবুজ শেরওয়ানি এবং নকশা কাটা জ্যাকেটে রীতিমতো তাক লাগিয়েছেন শচীন। সঙ্গে রয়েছে গোটা চান্দোক এবং তেণ্ডুলকর পরিবার। অর্জুন, সানিয়া, অঞ্জলী, সারাদের সঙ্গে সানিয়ার পরিবারের অন্য সদস্যরাও ছিলেন শচীনের সঙ্গে। ওই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।


গত বছর ১৩ আগস্ট চুপিসারে বাগদান সেরেছিলেন শচীন তেণ্ডুলকরের পুত্র। ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান হয়েছিল শচীনপুত্রের। তবে দুই পরিবারের তরফ থেকে বিষয়টিকে সেভাবে চর্চায় আনা হয়নি প্রথম প্রথম। কিছুদিন আগে শচীন তেণ্ডুলকরই আমন্ত্রণপত্র হাতে সপরিবারের দেশের প্রথম সারির রাজনীতিবিদদের দুয়ারে দুয়ার ঘুরছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকলকেই ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছেন। সুতরাং মনে করা হচ্ছে অর্জুনের বিয়েতে শচীনের বাড়িতে চাঁদের হাট বসতে চলেছে। আগামী পরশুই ওই বিয়ের অনুষ্ঠান।

শচীনকন্যা সারা তেণ্ডুলকরের বন্ধু সানিয়া সম্পর্কে রবি ঘাইয়ের নাতনি। হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায় ঘাই পরিবারের নাম মুম্বইয়ে অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিম ক্রিমারির মালিক এই ঘাই পরিবার। সানিয়া পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত না হলেও অন্য ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। মিস্টার পস পেট স্পা অ্যান্ড স্টোর নামে এক নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। পোষ্যদের গ্রুমিংয়ের জন্য মুম্বইয়ে এই ব্র্যান্ড খুবই বিখ্যাত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement